আমেরিকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
‘বৈচিত্র্যের উৎসব’ ঘিরে দুই দিনব্যাপী আয়োজন

চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১১:০৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১১:০৮:৫৭ পূর্বাহ্ন
চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন
 চুনারুঘাট, (হবিগঞ্জ) ১ অক্টোবর: হবিগঞ্জের চুনারুঘাটের ঐতিহ্যবাহী সংগঠন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গৌরবে-সৌরভে ৩৭ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর)  বিকালে  উপজেলা পরিষদ  প্রাঙ্গণে "বৈচিত্র্যের উৎসব" শিরোনামে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে ৩৭তম বর্ষের শুভ সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, সাবেক মেয়র নাজিম উদ্দীন সামসু, পরিষদের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের  নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন,  হবিগঞ্জ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আ: হাই, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, পরিষদের সাধারণ সম্পাদক সুপ্রিয় পাল, নাসির উদ্দিন,আমিনুল ইসলাম সুজন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজসহ পরিষদের উপদেষ্টা, কার্যকরী সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিশু-কিশোর শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, "শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের মুক্তির অভিযাত্রা" এই স্লোগানকে ধারণ করে ৩৭ বছর ধরে চুনারুঘাটে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে সংগঠনটি। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনে এই পরিষদের ভূমিকা অনস্বীকার্য। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে কেক কাটা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ কোনো নিছক বিনোদনমূলক সংগঠন নয়; সমাজ, মানুষ, দেশ ও মহান মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি দায়বদ্ধ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সব ধরনের অসুন্দর, অপসংস্কৃতি ও অশুভ শক্তির বিরুদ্ধে তাদের সাংস্কৃতিক সংগ্রাম অব্যাহত থাকবে।
৩৭তম বর্ষকে স্মরণীয় করে রাখতে পাহাড়, সমতল ও ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ চুনারুঘাটের বহুমাত্রিক সংস্কৃতিকে ধারণ করেই ‘বৈচিত্র্যের উৎসব’ আয়োজন করা হয়েছে। উৎসবে চুনারুঘাটে বসবাসকারী পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনের বন্ধন আরও দৃঢ় করাই অন্যতম লক্ষ্য বলে জানান আয়োজকরা।

দ্বিতীয় দিন শুক্রবার ২ অক্টোবর  আয়োজনে 
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল।
দ্বিতীয় পর্বে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন নিউ এজ সম্পাদক নুরুল  কবীর, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ও পুলিশ সুপার জনাব মো. তারেক মাহমুদ।
সুর, নৃত্য, ঐতিহ্য ও আনন্দের এই মিলনমেলায় সকলকে আমন্ত্রণ জানিয়েছে পরিষদ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় আবহে মিশিগান কালীবাড়িতে দুর্গাপূজা মেলা ৪ ও ১০ অক্টোবর

শারদীয় আবহে মিশিগান কালীবাড়িতে দুর্গাপূজা মেলা ৪ ও ১০ অক্টোবর