আমেরিকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও
৩২০ নবীন-তরুণ শিল্পীর প্রায় ৪৫০ চিত্রকর্ম নিয়ে বর্ণিল আয়োজন

হবিগঞ্জে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী ও কর্মশালা শুরু

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১২:০২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১২:০২:৪৭ অপরাহ্ন
হবিগঞ্জে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী ও কর্মশালা শুরু
হবিগঞ্জ, ১ অক্টোবর : নবীন-প্রবীণ চিত্রশিল্পীদের অংশগ্রহণে হবিগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বুধবার (১ অক্টোবর) দুপুর ২টায় রাজনগরস্থ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, হবিগঞ্জের আয়োজনে বেলুন উড়িয়ে এ বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। পরে তিনি ফিতা কেটে আর্ট গ্যালারি পরিদর্শন করেন।
১ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।
তিন দিনব্যাপী আয়োজনে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চারুকলা বিষয়ক কর্মশালা, দিনব্যাপী আর্টক্যাম্প, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। ২ ও ৩ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৬টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। একই দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চারুকলা বিষয়ক কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন বিশিষ্ট চিত্রশিল্পী ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র আর্টিস্ট অভিজিৎ চৌধুরী।
৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘রং তুলিতে হবিগঞ্জের প্রকৃতি ও পর্যটন’ শীর্ষক দিনব্যাপী আর্টক্যাম্পের উদ্বোধন করা হবে। এতে হবিগঞ্জের ২৪ জন গুণী চারুশিল্পী অংশগ্রহণ করবেন।
এদিন তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপির।
প্রদর্শনীতে ৩২০ জন নবীন ও তরুণ শিল্পীর প্রায় ৪৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। আর্ট গ্যালারিতে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জুলাই বিপ্লব, দেশাত্মবোধ, প্রকৃতি, পর্যটন ও জনজীবনসহ নানা বিষয় নিয়ে আঁকা চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।
নবীন-প্রবীণ শিল্পীদের পদচারণা এবং শিল্পপ্রেমীদের উপস্থিতিতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ ইতোমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় আবহে মিশিগান কালীবাড়িতে দুর্গাপূজা মেলা ৪ ও ১০ অক্টোবর

শারদীয় আবহে মিশিগান কালীবাড়িতে দুর্গাপূজা মেলা ৪ ও ১০ অক্টোবর