আমেরিকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬

কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১২:২৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১২:২৯:৫০ অপরাহ্ন
কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত
শ্যানেল লাকিশা কোহেন/ Oakland County Sheriff's Office 

পন্টিয়াক, ২ অক্টোবর : গত সপ্তাহান্তে মারামারির সময় এক কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছুড়ে মারার অভিযোগে পন্টিয়াকের এক নারীর বিরুদ্ধে গুরুতর হামলার অভিযোগ আনা হয়েছে।
ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার পন্টিয়াকের ৫০তম ডিস্ট্রিক্ট কোর্টে ৩১ বছর বয়সী শ্যানেল লাকিশা কোহেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে গুরুতর শারীরিক ক্ষতি করার উদ্দেশ্যে হামলার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ হত্যা বা শ্বাসরোধের অভিযোগের আওতাভুক্ত নয়।
অভিযোগ প্রমাণিত হলে কোহেনের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
আদালতের একজন ম্যাজিস্ট্রেট তার জামিনের পরিমাণ ৭৫ হাজার ডলার নির্ধারণ করেছেন। মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
শুক্রবার পর্যন্ত আদালতের নথিতে কোহেনের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি। 
কর্তৃপক্ষের অভিযোগ, গত সপ্তাহান্তে একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে লিওনার্ড লেনের একটি এলাকায় বড় একটি দল মারামারিতে জড়িয়ে পড়েছে—এমন খবর পেয়ে ডেপুটিদের সেখানে পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তারা একটি পার্কিং লটে ৫০ থেকে ১০০ জনের মধ্যে মারামারি দেখতে পান।
তদন্তকারীরা জানান, ওই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বিবাদী শ্যানেল লাকিশা কোহেন এবং ১৫ বছর বয়সী এক কিশোরীর মধ্যে মারামারি হচ্ছিল বলে তারা জানতে পারেন।
গোয়েন্দাদের তথ্যমতে, মারামারি থেমে যাওয়ার পর কোহেন তার বাড়িতে যান। পরে চুলা থেকে এক পাত্র ফুটন্ত পানি নিয়ে তিনি আবার বাইরে ফিরে আসেন বলে অভিযোগ রয়েছে। 
পুলিশ জানায়, ওই সময় ভুক্তভোগী কিশোরী আরও কয়েকজনের সঙ্গে মারামারিতে জড়িত ছিল। একপর্যায়ে কোহেন কিশোরীর কাছে গিয়ে তার পিঠে ফুটন্ত পানি ছুড়ে মারেন বলে অভিযোগ রয়েছে।
কর্তৃপক্ষ জানায়, গুরুতর দগ্ধ অবস্থায় কিশোরীকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তার আঘাতের তীব্রতার কারণে তাকে ডেট্রয়েটের ‘চিলড্রেনস হসপিটাল অব মিশিগান’-এ স্থানান্তর করা হয়।
কর্মকর্তাদের তথ্যমতে, কিশোরীর ঘাড় ও পিঠের বেশিরভাগ অংশ তৃতীয় মাত্রার (থার্ড-ডিগ্রি) দগ্ধ হয়েছে। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার কোহেন ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয়ের পন্টিয়াক সাবস্টেশনে উপস্থিত হন। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের সময় তিনি কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছুড়ে মারার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।
এরপর ডেপুটিরা তাকে গ্রেপ্তার করে ওকল্যান্ড কাউন্টি কারাগারে নিয়ে যান।
ওকল্যান্ড কাউন্টির শেরিফ মাইকেল বুচার্ড এক বিবৃতিতে বলেন, “মৌখিক বিরোধ থেকে বিপজ্জনক শারীরিক সহিংসতায় রূপ নেওয়ার এটি আরেকটি দুঃখজনক ঘটনা। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দাদিকে হত্যার পর বাড়িতে  আগুন, নাতির বিরুদ্ধে অভিযোগ

দাদিকে হত্যার পর বাড়িতে  আগুন, নাতির বিরুদ্ধে অভিযোগ