আমেরিকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০১:১৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০১:১৪:১২ পূর্বাহ্ন
বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত
বার্মিংহাম, ৩ অক্টোবর : মিশিগানের বার্মিংহামে নিজের চালানো নির্মাণকাজের ট্রাকের নিচে চাপা পড়ে ৫৭ বছর বয়সী এক শ্রমিক নিহত হয়েছেন।
বার্মিংহাম পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টা ৭ মিনিটের দিকে রেডিং রোডের ৮০০ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ডিয়ারবর্ন হাইটসের বাসিন্দা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই শ্রমিক একটি নির্মাণকাজের ট্রাক চালাচ্ছিলেন। এ সময় ট্রাকটির ‘লিফট এক্সেল’-এ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি সেটি রাস্তার পাশে থামিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করেন। একপর্যায়ে যান্ত্রিক ব্যবস্থাটি সক্রিয় হয়ে উঠলে তিনি ট্রাকের নিচে আটকা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্মিংহাম পুলিশ বিভাগ জানায়, এই মর্মান্তিক ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মিশিগান অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত পুরো অঙ্গরাজ্যে কর্মক্ষেত্রে ৩৮ জনের মৃত্যু হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন