আমেরিকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা  অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক আর নেই

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১১:২২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১১:২২:৩৩ পূর্বাহ্ন
বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা  অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক আর নেই
ঢাকা, ৪ অক্টোবর : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক আর নেই। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ও অন্যান্য পারিবারিক তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এক শোকবার্তায় তাঁর মৃত্যুর বিষয়টি জানানো হয়।
অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ছিলেন দেশের শিক্ষা, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক এই অধ্যাপক জগন্নাথ হলের প্রাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের একপর্যায়ে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশিস কুমার বিশ্বাস সাধন বলেন, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, গুণগ্রাহী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।

‘গুণীজনের স্নেহধন্য হতে পেরে 
গর্বিত’ অ্যাডভোকেট দীপক চৌধুরী
এদিকে অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ‘বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান ইউএসএ’-এর সদস্য সচিব অ্যাডভোকেট দীপক চৌধুরী।
এক শোকবার্তায় তিনি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করে বলেন, সিলেটে অ্যাডভোকেট দেবাশীষ চৌধুরীর মাধ্যমে তাঁর সঙ্গে প্রথম পরিচয় হয়। পরবর্তীতে ঢাকায় বিশিষ্ট সাংবাদিক ও টেলিভিশন টকশো ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায়ের মাধ্যমে তাঁদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
অ্যাডভোকেট দীপক চৌধুরী বলেন, “নিম ভৌমিক ছিলেন অত্যন্ত জ্ঞানগর্ভ, গুণী, অমায়িক ও মানবিক মানুষ হিসেবে সর্বজনবিদিত। তাঁর মতো একজন গুণীজনের স্নেহধন্য হতে পেরে আমি গর্বিত।”
তিনি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মৃত্যুতে শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ কর্মময় জীবন, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে অবদান স্মরণীয় হয়ে থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে বাড়ল আরও একটি দুর্গাপূজা,  গানে গানে মাতবে শারদীয় উৎসব

মিশিগানে বাড়ল আরও একটি দুর্গাপূজা,  গানে গানে মাতবে শারদীয় উৎসব