আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

লাইনে দাঁড় করিয়ে তিন সন্তানকে হত্যা বাবার

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৩ ০১:৪০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৩ ০১:৪০:৪৩ অপরাহ্ন
লাইনে দাঁড় করিয়ে তিন সন্তানকে হত্যা বাবার
মনরো টাউনশিপ, (ওহাইও) ১৮ জুন : লাইনে দাঁড় করিয়ে তিন সন্তানকে হত্যা করলেন ওহাইওর এক বাসিন্দা। এক সন্তান পালানোর চেষ্টা করলেও তাকে ধরে এনে আবার গুলি করে হত্যা করেন ৩২ বছর বয়সী চ্যাড ডোরম্যান। মনরো টাউনশিপে এই নৃশংস ঘটনা ঘটেছে। ছেলেকে বাঁচাতে গিয়ে স্ত্রীও গুলিবিদ্ধ হয়েছেন। এপি নিউজের বরাতে এ খবর দিয়েছে দ্য ডেট্রয়েট নিউজ।
সিকিউটররা শুক্রবার বলেছেন, চ্যাড ডোরম্যানের বিরুদ্ধে গুরুতর হত্যার অভিযোগ আনা হয়েছে। তার জামিন ২০ মিলিয়ন ডলারে নির্ধারণ করা হয়েছে এবং তাকে ক্লারমন্ট কাউন্টি জেলে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার ৯১১ নম্বরে একজোড়া কল পাওয়ার পর ডেপুটিরা বিকাল ৪ টা ৩০ মিনিটের কিছু আগে মনরো টাউনশিপের বাড়িতে যায়।  একজন মা চিৎকার করে বলছিলেন যে "তার বাচ্চাদের গুলি করা হয়েছে।" পাশ দিয়ে যাওয়া মোটরচালকও কল করেন এবং বলেন যে একটি মেয়ে রাস্তায় ছুটে এসে বলছে, তার বাবা সবাইকে হত্যা করছে। ক্লারমন্ট কাউন্টি শেরিফ অফিসের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডেপুটিরা ৩, ৪ এবং ৭ বছর বয়সী তিনজন ছেলেকে বাড়ির বাইরে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় এবং তাদের জীবন বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শিশুরা ঘটনাস্থলেই মারা যায়। তাদের নাম প্রকাশ করা হয়নি। শেরিফের কার্যালয় বলেছে যে ৩৪ বছর বয়সী মা, যাকে সনাক্ত করা যায়নি, তিনি বাড়ির বাইরে ছিলেন এবং তার হাতে গুলি লেগেছে। তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল যা জীবনের জন্য হুমকিস্বরূপ বলে মনে হয়নি।
ডোরম্যানকে বাড়িতে একটি স্টুপে বসে থাকতে দেখা গেছে এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। ক্লারমন্ট কাউন্টির একজন প্রসিকিউটর আদালতে বলেছিলেন যে ডোরম্যান ছেলেদের উঠোনে দাঁড় করিয়ে গুলি করার কথা স্বীকার করেছেন। গুলি চালানোর পিছনে কারণ কী তা কর্মকর্তারা জানতে পারেননি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল