আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা

মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১২:৫০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১২:৫০:০৮ অপরাহ্ন
মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ
লারিয়া স্টিভেনস/Harper Woods Department of Public Safety
ডেট্রয়েট, ৫ অক্টোবর: মদ্যপ অবস্থায় একমুখী সড়কে ভুল পথে গাড়ি চালিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটানোর অভিযোগে ডেট্রয়েট পুলিশ বিভাগের এক গোয়েন্দার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কর্তৃপক্ষের তথ্যমতে, ৩২ বছর বয়সী লারিয়া স্টিভেনসকে বুধবার (৩০ সেপ্টেম্বর) হার্পার উডসের ৩২এ ডিস্ট্রিক্ট আদালতে হাজির করা হয়।
ক্লিনটন টাউনশিপের বাসিন্দা স্টিভেনসের বিরুদ্ধে একমুখী সড়কে ভুল পথে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং মদ্যপ বা মাদকাসক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র কাছে রাখার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে একমুখী সড়কে ভুল পথে গাড়ি চালানোর জন্য জরিমানা ও ড্রাইভিং রেকর্ডে দুই পয়েন্ট যোগ হতে পারে। এছাড়া রক্তে উচ্চমাত্রার অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অভিযোগে সর্বোচ্চ ১৮০ দিন কারাদণ্ড ও ৭০০ ডলার জরিমানা এবং মদ্যপ বা মাদকাসক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র কাছে রাখার অভিযোগে সর্বোচ্চ ৯৩ দিন কারাদণ্ড হতে পারে।
পুলিশ জানায়, বিচারক স্টিভেনসের জামিন ১ হাজার ডলার নির্ধারণ করেছেন। তার পরবর্তী শুনানির তারিখ ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে তাকে অ্যালকোহল বা অবৈধ মাদক গ্রহণ এবং আগ্নেয়াস্ত্র কেনা বা কাছে রাখা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, সোমবার মন্তব্যের জন্য স্টিভেনসের আইনজীবী রাইট ব্লেকের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
হার্পার উডস পুলিশ জানিয়েছে, যে ঘটনার প্রেক্ষিতে এসব অভিযোগ আনা হয়েছে, সেটি ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বিকনসফিল্ডের পশ্চিমে ইস্ট ভার্নিয়ার এলাকায় ঘটে।
কর্তৃপক্ষের ভাষ্যমতে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, ইস্ট ভার্নিয়ার সড়কে ভুল পথে আসা একটি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়েছে। তদন্তকারীরা জানান, দুটি গাড়িতেই শুধু চালক ছিলেন এবং দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
পুলিশের মতে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সংঘর্ষে জড়িত গাড়িটির চালককে গ্রেপ্তারের মতো যথেষ্ট ও যৌক্তিক কারণ তাদের কাছে ছিল।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্টিভেনস ডেট্রয়েট পুলিশ বিভাগের হোমিসাইড গোয়েন্দা হিসেবে কর্মরত।
ডেট্রয়েট পুলিশ বিভাগের কর্মকর্তারা গত সপ্তাহে এক বিবৃতিতে জানান, দায়িত্বের বাইরে থাকাকালে ঘটে যাওয়া ঘটনাটি সম্পর্কে তারা অবগত। বিবৃতিতে বলা হয়, “আমরা বিষয়টি সক্রিয়ভাবে পর্যালোচনা করছি। এ সময়ের মধ্যে ওই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্তে যদি প্রমাণিত হয় যে তিনি আইন বা বিভাগের নীতিমালা লঙ্ঘন করেছেন, তাহলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে।”
বিভাগটি আরও বলেছে, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের আস্থা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। কর্মরত বা দায়িত্বের বাইরে—উভয় অবস্থাতেই কর্মকর্তাদের সর্বোচ্চ মানদণ্ড মেনে চলতে হবে এবং “আইনের ঊর্ধ্বে কেউ নন”—এই নীতিতে ডেট্রয়েট পুলিশ বিভাগ অটল।
Source & Photo: http://detroitnews.com









 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিসি জহিরুল হকের মায়ের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া

ভিসি জহিরুল হকের মায়ের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া