আমেরিকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি
ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, তল্লাশির পর প্রবেশ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৩:০৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৩:১৩:৪৭ পূর্বাহ্ন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি

ঢাকা, ৬ অক্টোবর: রাজধানীর বাড্ডায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে একটি অজ্ঞাত ই-মেইল পাঠানো হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
হুমকির পর সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশে অবস্থান নিয়ে নিরাপত্তা তৎপরতা চালাচ্ছেন। ক্যাম্পাসে প্রবেশের আগে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের তল্লাশি করা হচ্ছে। তল্লাশি শেষে তাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
সোমবার (৫ অক্টোবর) করা জিডিতে বলা হয়, রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ই-মেইলের মাধ্যমে মঙ্গলবার ক্যাম্পাসে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়।
ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার টিম। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমিন জানিয়েছেন, হুমকিদাতাকে শনাক্তের চেষ্টা চলছে।
তবে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান জানিয়েছেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটিকে সম্ভাব্য কোনো হুমকি হিসেবে দেখা হচ্ছে না।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাত ই-মেইলের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লেগ স্পিনের ঘূর্ণিতে স্বপ্ন বুনছে হবিগঞ্জের নাফি

লেগ স্পিনের ঘূর্ণিতে স্বপ্ন বুনছে হবিগঞ্জের নাফি