আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত

মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:১৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০১:১৩:১৯ পূর্বাহ্ন
মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল
নির্বাচনের দিন—২০২৪ সালের ৫ নভেম্বর ওয়ারেন সিটি হলে নির্বাচনী কর্মীরা অনুপস্থিত ভোটারদের ব্যালট (অ্যাবসেন্টি ব্যালট) প্রক্রিয়াজাত করছেন/ Photo : Katy Kildee, Special To The Detroit News 

ল্যান্সিং, ৭ অক্টোব র: মিশিগান সেক্রেটারি অব স্টেটের কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর সকাল পর্যন্ত রাজ্যে জমা পড়া ‘অ্যাবসেন্টি ব্যালট’ বা অনুপস্থিত ভোটারদের ব্যালটের সংখ্যা ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
৩ নভেম্বরের নির্বাচনের চার সপ্তাহ আগে, অর্থাৎ ৬ অক্টোবর সকাল ৭টা পর্যন্ত মিশিগানের ভোটাররা মোট ২ লাখ ১ হাজার ৯০৯টি অ্যাবসেন্টি ব্যালট জমা দিয়েছেন। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের চার সপ্তাহ আগে এ সংখ্যা ছিল ১ লাখ ৫৫ হাজার ১৪২টি।
মিশিগানের ডেপুটি সেক্রেটারি অব স্টেট আগোগো এডেভবি (Aghogho Edevbie) বলেন, “ডাকযোগে ভোট দেওয়া নিরাপদ ও সুবিধাজনক। এটি মিশিগানের প্রতিটি যোগ্য ভোটারের সাংবিধানিক অধিকার। নির্বাচনের দিন আসতে আর মাত্র এক মাস বাকি থাকলেও ভোটার হিসেবে নিবন্ধন করা এবং ডাকযোগে ভোটের ব্যালটের জন্য আবেদন করার সুযোগ এখনও রয়েছে।” তিনি আরও বলেন, “আপনি যদি ইতিমধ্যে ডাকযোগে ভোটের ব্যালট পেয়ে থাকেন, তাহলে সেটি ডাকযোগে, ব্যালট ড্রপ বক্সে অথবা স্থানীয় ক্লার্কের কার্যালয়ে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করুন।”
এই শরতে মিশিগানের ভোটাররা একজন নতুন গভর্নর, অ্যাটর্নি জেনারেল ও সেক্রেটারি অব স্টেট নির্বাচনের পাশাপাশি রাজ্য আইনসভার প্রতিটি আসনের জন্য প্রার্থী নির্বাচন করবেন।
মিশিগানে মার্কিন প্রতিনিধি পরিষদের (U.S. House) কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এবং সিনেটের একটি শূন্য আসনকে ঘিরে ডেমোক্র্যাট আব্দুল আল-সায়েদ ও রিপাবলিকান মাইক রজার্সের মধ্যকার লড়াইয়ের কারণে রাজ্যটি জাতীয় পর্যায়েও বিশেষ গুরুত্ব পাচ্ছে। এসব নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করতে পারে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছরে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে।
মিশিগানে অনুপস্থিত ভোট বা ‘অ্যাবসেন্টি ভোটিং’-এর (সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত না হয়ে ভোট দেওয়ার পদ্ধতি) হার বাড়লেও, এর অর্থ সরাসরি ভোটার উপস্থিতি বেড়েছে—এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। বরং এর মাধ্যমে বোঝা যেতে পারে, ভোটারদের একটি অংশ নির্বাচনের দিনের পরিবর্তে আগেই ভোট দেওয়াকে বেছে নিচ্ছেন।
২০১৮ সালে মিশিগানের ভোটাররা একটি সাংবিধানিক সংশোধনী অনুমোদন করেন। এর ফলে কোনো বিশেষ কারণ দেখানো ছাড়াই নির্বাচনের আগে অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়।
২০২২ সালের নির্বাচনে মিশিগানের সবচেয়ে জনবহুল কাউন্টি ওয়েইন কাউন্টিতে প্রায় ৪৫ শতাংশ ভোট অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমে দেওয়া হয়েছিল। ওই নির্বাচনে রাজ্যজুড়ে মোট ভোট পড়েছিল প্রায় ৫৭ লাখ (৫.৭ মিলিয়ন)।
এ বছরের নভেম্বরের নির্বাচনের জন্য মিশিগানে ২০ লাখেরও বেশি ভোটার অ্যাবসেন্টি ব্যালটের জন্য আবেদন করেছেন। ২০২২ সালের নির্বাচনের আগে একই সময়ে এ সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ।
আবেদনের সংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো ‘স্থায়ী অ্যাবসেন্টি ভোটিং তালিকা’তে (Permanent Absentee Voting List) আরও বেশি ভোটারের অন্তর্ভুক্তি। এর ফলে তালিকাভুক্ত ভোটাররা প্রতিটি নির্বাচনের জন্য স্বয়ংক্রিয়ভাবে অ্যাবসেন্টি ব্যালট পেয়ে থাকেন।
তবে আবেদন করা ব্যালটের মধ্যে এ পর্যন্ত ফেরত এসেছে ৯ দশমিক ৯ শতাংশ। চার বছর আগে একই সময়ে ফেরত আসা ব্যালটের হার ছিল ৯ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ এবার ফেরত আসার হার সামান্য বেশি।
সেক্রেটারি অব স্টেটের কার্যালয় জানিয়েছে, ভোটাররা mi.gov/trackballot ওয়েবসাইটে গিয়ে অথবা নিজ নিজ শহর বা টাউনশিপের নির্বাচন কর্মকর্তার (ইলেকশন ক্লার্ক) সঙ্গে যোগাযোগ করে অ্যাবসেন্টি ব্যালটের বর্তমান অবস্থা জানতে বা ট্র্যাক করতে পারবেন।
ভোটাররা নির্বাচনের দিন আসার আগেই ডাকযোগে পাওয়া ব্যালটটি ‘আগাম ভোটদান কেন্দ্র’ (Early Voting Site)-এ জমা দিতে পারবেন। রাজ্যজুড়ে এসব কেন্দ্র ২৪ অক্টোবর থেকে চালু হওয়ার কথা রয়েছে এবং ১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন অন্তত আট ঘণ্টা খোলা থাকবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
স্টার্লিং হাইটসে গুলিবিদ্ধ হয়ে ব্যক্তির মৃত্যু, আত্মহত্যার সন্দেহ

স্টার্লিং হাইটসে গুলিবিদ্ধ হয়ে ব্যক্তির মৃত্যু, আত্মহত্যার সন্দেহ