আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১২:১৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১২:১৫:৪৯ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান
আটলান্টিক সিটি, ৭ অক্টোবর: যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) ঐতিহ্যবাহী মেজবান।
মঙ্গলবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মেজবানকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রান্নার আয়োজন থেকে শুরু করে অতিথি আপ্যায়ন—সব মিলিয়ে কমিউনিটি সেন্টারজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য। ঐতিহ্যবাহী মেজবানি খাবারের ঘ্রাণে যেন প্রবাসের মাটিতেই ফিরে আসে বাংলাদেশের চেনা আবহ।
আটলান্টিক সিটি ও আশপাশের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে মেজবানে অংশ নেন। খাবারের পাশাপাশি চলে গল্প, আড্ডা ও শুভেচ্ছা বিনিময়। অনুষ্ঠানে স্থানীয় ও মূলধারার রাজনৈতিক নেতারাও অংশ নেন।
প্রবাসে বাংলাদেশের ঐতিহ্যবাহী মেজবানের এমন আয়োজনকে ঘিরে বাংলাদেশ কমিউনিটি সেন্টার পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। মেজবানি খাবারের স্বাদ, মানুষের উচ্ছ্বাস ও আন্তরিক মিলনমেলায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
আয়োজকরা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গে দেশের শেকড়ের সম্পর্ক আরও দৃঢ় হবে।
মেজবানের আয়োজনে দীর্ঘদিন পর পরিচিতজনদের সঙ্গে দেখা হওয়ায় অনেকের মধ্যে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। খাবারের পাশাপাশি আড্ডা ও সাংস্কৃতিক বন্ধনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্কও আরও সুদৃঢ় হয়।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক মেজবানে অংশগ্রহণ ও আয়োজন সফল করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান