আমেরিকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন
পূর্বমুখী পথে ২০২৭ পর্যন্ত ভোগান্তি

I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৩:০০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৩:০০:১৬ পূর্বাহ্ন
I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প
সাউথফিল্ডে  I-696 W-এর পশ্চিমমুখী লেনে নির্মাণকাজ করছেন শ্রমিকরা। একই সময়ে বিপরীত পাশের I-696 E লেনে পশ্চিমমুখী পথে চলাচল করছে যানবাহন। ছবিটি  এ বছরের ১৭ সেপ্টেম্বর ধারন করা হয়/Clarence Tabb Jr., The Detroit News 

হ্যাজেল পার্ক/সাউথফিল্ড,  ৮ অক্টোবর: ইন্টারস্টেট ৬৯৬ (I-696) ব্যবহারকারীদের ভোগান্তি শিগগিরই কিছুটা কমতে যাচ্ছে। তবে স্বস্তি মিলবে মূলত পশ্চিমমুখী (Westbound) পথে চলাচলকারীদের।
মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (MDOT) জানিয়েছে, আগামী সোমবারের মধ্যে আই-৬৯৬-এর পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প খুলে দেওয়া হবে। তবে পূর্বমুখী (Eastbound) লেনগুলো আগামী বছর পর্যন্ত বন্ধ থাকবে।
রাজ্য পরিবহন কর্মকর্তারা জানান, কয়েক দশক পুরোনো অবকাঠামো শক্তিশালী ও সংস্কারের লক্ষ্যে দুই বছর আগে এম-১০ (M-10) থেকে ইন্টারস্টেট ৭৫ (I-75) পর্যন্ত আই-৬৯৬-এর পূর্বমুখী লেন বন্ধ করা হয়।
২০২৭ সালে আই-৭৫ থেকে ডেকুইন্ডার রোড (Dequindre Road) পর্যন্ত আই-৬৯৬-এর অংশে থাকা সেতুগুলো সংস্কার করা হবে। ওই অংশে প্রায় ৬০টি সেতু রয়েছে।
হ্যাজেল পার্কের আই-৭৫ থেকে সাউথফিল্ডের নর্থওয়েস্টার্ন হাইওয়ে বা এম-১০ পর্যন্ত আই-৬৯৬ সংস্কার করা হচ্ছে ২৭৫ মিলিয়ন ডলারের ‘রিস্টোর দ্য রিউথার’ (Restore the Reuther) প্রকল্পের আওতায়।
এমডিওটির আই-৬৯৬ প্রকল্প ব্যবস্থাপক ব্রায়ান ট্র্যাভিস গত মাসে জানান, প্রকল্পের প্রথম ধাপে আই-২৭৫ থেকে লাসার রোড (Lahser Road) পর্যন্ত আই-৬৯৬-এর সংস্কারকাজ ২০২৩ ও ২০২৪ সালে সম্পন্ন হয়েছে।
প্রকল্পের দ্বিতীয় ধাপে লাসার রোড থেকে ডেকুইন্ডার রোড পর্যন্ত অংশের সংস্কার করা হবে। ট্র্যাভিস জানান, পুরো সংস্কার প্রকল্পটি ২০২৭ সালের শরৎকালে শেষ হওয়ার কথা রয়েছে।
সর্বশেষ কাজের অংশ হিসেবে পশ্চিমমুখী যেসব র‍্যাম্প পুনরায় খুলে দেওয়া হবে, সেগুলো হলো—কুলিজ (Coolidge), গ্রিনফিল্ড (Greenfield), সাউথফিল্ড (Southfield), এভারগ্রিন (Evergreen), লাসার (Lahser) ও টেলিগ্রাফ (Telegraph)।
ফক্স ২ ডেট্রয়েটের তথ্য অনুযায়ী, এর আগে ৯ অক্টোবর শুক্রবার রাত ৯টা থেকে ১২ অক্টোবর সোমবার ভোর ৫টা পর্যন্ত আই-৭৫ থেকে এম-১০ পর্যন্ত পশ্চিমমুখী আই-৬৯৬ বন্ধ থাকবে।
তবে উডওয়ার্ড (Woodward) ও এম-১ (M-1)-এর সংযোগস্থলের একটি র‍্যাম্প ১৭ অক্টোবরের আগে খুলবে না।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে এলো নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

দেশে এলো নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন