হ্যারিসন টাউনশিপ, ৮ অক্টোবর : মিশিগানের হ্যারিসন টাউনশিপে লেক সেন্ট ক্লেয়ারে নৌকাডুবির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ম্যাকম্ব কাউন্টি শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, রাত ১০টা ৪৮ মিনিটের দিকে হ্যারিসন টাউনশিপের ম্যাকরে হারবারের কাছে একটি নৌকাডুবির খবর জানিয়ে তাদের কাছে একটি ফোন আসে।
কর্মকর্তারা জানান, নৌকাটিতে থাকা একজন যাত্রী রাত ৮টার দিকে দুর্ঘটনার কবলে পড়ার পর সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে তিনি টাউনশিপের এক বাসিন্দার সহায়তা নেন এবং ওই বাসিন্দা ৯১১ নম্বরে ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে ম্যাকম্ব কাউন্টি শেরিফ অফিসের মেরিন ডিভিশন এবং আন্ডারওয়াটার সার্চ অ্যান্ড রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া নৌকার অন্য যাত্রীদের সন্ধানে তল্লাশি শুরু করে।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উদ্ধারকারীরা ডুবে যাওয়া নৌকা থেকে তিনজনকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই তাঁদের মৃত ঘোষণা করা হয়।
এক বিবৃতিতে ম্যাকম্ব কাউন্টি শেরিফ অফিস নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :