আমেরিকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ

ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০১:৪৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০১:৪৫:৩৪ পূর্বাহ্ন
ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
ডেট্রয়েট, ৯ অক্টোবর: ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ডকে হুমকি দেওয়ার অভিযোগে শহরটির এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওয়েইন কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ অক্টোবরের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ৫৫ বছর বয়সী স্টার্লিং অ্যান্থনি পিটার্সের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান বা হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউটরের কার্যালয়ের অভিযোগ অনুযায়ী, ওই দিন সকাল ৯টা ৬ মিনিটের দিকে পিটার্স ডেট্রয়েটের উডওয়ার্ড অ্যাভিনিউতে অবস্থিত কোলম্যান এ. ইয়াং মিউনিসিপ্যাল সেন্টারে প্রবেশ করে মেয়রের কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। কর্মকর্তারা তাঁকে ভবন থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তিনি ভবনটিতে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
এর কিছুক্ষণ পর পিটার্স থার্ড অ্যাভিনিউতে অবস্থিত ডেট্রয়েট পাবলিক সেফটি সদর দপ্তরে প্রবেশ করেন। সেখান থেকে তাঁকে বের করে নিয়ে যাওয়ার সময় তিনি মেয়র মেরি শেফিল্ডকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ডেট্রয়েটের ৩৬তম ডিস্ট্রিক্ট কোর্টে ম্যাজিস্ট্রেট ডেলফিয়া বার্টনের সামনে স্টার্লিং অ্যান্থনি পিটার্সকে হাজির করা হয়। এ সময় আদালত তাঁর পক্ষে ‘নির্দোষ’ (Not Guilty) আবেদন নথিভুক্ত করেন। বিচারক বার্টন তাঁর জামিনের বন্ড ৫০ হাজার ডলার নির্ধারণ করেন এবং তাঁকে গৃহবন্দি রাখার নির্দেশ দেন। বন্ডের পরিমাণ নির্ধারণের আগে জুমে অনুষ্ঠিত শুনানিতে পিটার্সের আইনজীবী—যাঁর নাম স্পষ্টভাবে শোনা যায়নি—বলেন, ঘটনার পেছনে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কোনো সমস্যা থাকতে পারে। তিনি আরও জানান, পিটার্স সম্প্রতি পরিবারের একজন স্বজনকে হারিয়েছেন।
আইনজীবী আদালতের কাছে পিটার্সের আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, পিটার্স প্রতিবন্ধী ভাতার মতো সীমিত ও নির্দিষ্ট আয়ের ওপর নির্ভরশীল হওয়ায় তাঁর পক্ষে বন্ডের অর্থ জমা দেওয়া কঠিন হতে পারে।
বিচারক বার্টন অভিযোগগুলোকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেন। তিনি বিশেষ করে মেয়র মেরি শেফিল্ডসহ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকির অভিযোগের গুরুত্ব তুলে ধরেন। বিচারকের মতে, পিটার্স সমাজের জন্য বিপজ্জনক হতে পারেন।
এ সময় বিচারক পিটার্সকে তাঁর সম্ভাব্য মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার সমাধানে উদ্যোগী হওয়ার পাশাপাশি স্বজন হারানোর শোক কাটিয়ে উঠতে কাউন্সেলিং (Grief Counseling) গ্রহণের পরামর্শ দেন।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা

বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা