আমেরিকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ

ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০১:৪৭:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০১:৪৭:২১ পূর্বাহ্ন
ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার
ডেট্রয়েট, ৯ অক্টোবর: মিশিগানের ডেট্রয়েটের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের (ইউএস পোস্টাল সার্ভিস) এক কর্মীর ওপর হামলা ও তাঁকে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, বুধবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে শহরের এইট মাইল ও শোনহের (Schoenherr) সড়কের কাছে জোঅ্যান (Joann) ও কলিংহাম (Collingham) স্ট্রিট এলাকায় গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। শটস্পটার (ShotSpotter) নামের গুলির শব্দ শনাক্তকারী ব্যবস্থা এবং ৯১১ নম্বরে আসা একটি ফোনকলের মাধ্যমে তাঁরা এ খবর পান। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ডাক বিভাগের ওই কর্মীকে আহত অবস্থায় দেখতে পায়।
গোয়েন্দাদের প্রাথমিক তদন্তে জানা গেছে, ডাক বিভাগের কর্মী তাঁর নির্ধারিত পথে দায়িত্ব পালন করার সময় একদল পুরুষ তাঁর কাছে এগিয়ে আসে। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষ শুরু হয়। পরে ওই দলের একজন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় বলে তদন্তকারীরা জানান।
পুলিশ জানিয়েছে, গুলিতে কেউ হতাহত হননি। তবে হামলায় আহত ডাক বিভাগের কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া, ঘটনাস্থল থেকে কয়েক ব্লক দূরে সন্দেহভাজনদের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে—এমন কিছু আলামতও পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ডেট্রয়েটে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি এ-সংক্রান্ত প্রশ্নের জন্য ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা

বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা