আমেরিকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত
মহালয়ায় গীতাপাঠ ও প্রসাদ বিতরণ

হবিগঞ্জে শোকের আবহে অপরাজিতার দুর্গোৎসব 

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ১১:০০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ১১:০০:১৭ পূর্বাহ্ন
হবিগঞ্জে শোকের আবহে অপরাজিতার দুর্গোৎসব 
হবিগঞ্জ, ৯ অক্টোবর : দুর্গোৎসবের আনন্দ আর উচ্ছ্বাসে মুখর থাকার কথা ছিল হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকার অপরাজিতা পূজা কমিটি। এবার ৩৬ বছরে পদার্পণের প্রাক্কালে উৎসবকে ঘিরে থাকার কথা ছিল বাড়তি উদ্দীপনা। কিন্তু গত কয়েক মাসে প্রিয় চারজনকে হারিয়ে কমিটির সদস্য ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ফলে আসন্ন দুর্গোৎসবের আনন্দ অনেকটাই ম্লান হয়ে এসেছে।
একের পর এক প্রিয়জনের প্রয়াণে শোকাহত অপরাজিতা পূজা কমিটির সদস্য ও শুভানুধ্যায়ীরা। প্রথমে প্রয়াত হন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কমলাকান্ত সেনের কন্যা অমিতা রাণী ধর মিনতি। এরপর পরলোকগমন করেন কমিটির উপদেষ্টা শ্রী মনিলাল আচার্য। তাঁদের শোক কাটিয়ে ওঠার আগেই চলে যান কমিটির দীর্ঘদিনের সভাপতি শ্রী অরুণ কুমার দাশ। সর্বশেষ প্রয়াত হন বর্তমান সভাপতি মুকুল আচার্যীর ছোট বোন উমা আচার্য।
প্রিয়জনদের হারানোর বেদনায় এবারের শারদীয় উৎসবের চিরচেনা আনন্দে যেন বিষাদের ছায়া পড়েছে। পূজার আয়োজন এগিয়ে এলেও কমিটির সদস্যদের হৃদয়ে বেজে চলেছে হারানোর বেদনা। যাঁদের সঙ্গে জড়িয়ে আছে কমিটির দীর্ঘ পথচলা, যাঁদের অবদান ও স্মৃতি অপরাজিতা পূজা কমিটির ইতিহাসের অংশ, তাঁদের অনুপস্থিতি গভীরভাবে অনুভব করছেন সংশ্লিষ্টরা।
তবুও জীবনের নিজস্ব গতিতে এগিয়ে চলার পাশাপাশি প্রয়াতদের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করার প্রত্যয়ে উদ্যোগ নিয়েছে অপরাজিতা পূজা কমিটি। প্রয়াতদের আত্মার সদ্গতি ও শান্তি কামনায় আগামীকাল ১০ অক্টোবর, শনিবার, পবিত্র মহালয়া উপলক্ষে সন্ধ্যা ৭টায় কমিটি প্রাঙ্গণে পবিত্র গীতাপাঠ ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে পবিত্র গীতাপাঠ পরিবেশন করবেন পঙ্কজ ভট্টাচার্য। এ আয়োজনে উপস্থিত থেকে প্রয়াতদের স্মরণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় প্রার্থনায় অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম