হবিগঞ্জ, ১০ অক্টোবর : হার্ট ফাউন্ডেশন হবিগঞ্জের এক সভা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সভাপতিত্বে আজ শনিবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডোনার সদস্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল বারি আওয়াল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা: মুখলিছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, মাহবুবুর রহমান মালু, মো: তারেক, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: সামসুল হুদা, মো: আব্দুল্লাহ, মহিবুর রহমান সোহেল, আজিজুর রহমান, হাবিবুর রহমান মুরাদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাঃ কামরুল হাসান বলেন, বর্তমানে বাংলাদেশে হৃদরোগ অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। হবিগঞ্জে কেউ হঠাৎ বুকে তীব্র ব্যথা বা হৃদরোগে আক্রান্ত হলে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত এর প্রয়োজনীয় ব্যবস্থা নেই। হবিগঞ্জবাসীর জন্য এই ব্যবস্থাটুকু
নিশ্চিত করা জরুরি। হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :