আমেরিকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল

মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ১১:১৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ১১:১৬:৩৫ পূর্বাহ্ন
মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ
ফ্লিন্ট টাউনশিপ, ১১ অক্টোবর: মাঝ আকাশে ইঞ্জিন বিকল হওয়ায় জরুরি পরিস্থিতির মুখে পড়েন এক বিমানের পাইলট। পরে তিনি মিশিগানের ফ্লিন্ট টাউনশিপে মহাসড়কের পাশের অংশে বিমানটি অবতরণ করাতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো গাড়ির ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। গত ১০ অক্টোবর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফ্লিন্ট টাউনশিপ পুলিশ বিভাগ।
পুলিশ বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে বলা হয়, বিশপ বিমানবন্দরের দিকে অবতরণের সময় বিমানটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে পাইলট আই-৭৫ (I-75) মহাসড়কের কাছে আই-৬৯ (I-69)-এর পাশের অংশে বিমানটি অবতরণ করান।
পুলিশ জানিয়েছে, জরুরি অবতরণের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আশপাশের যানবাহনেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাটি তদন্তে ফ্লিন্ট টাউনশিপ পুলিশ বিভাগ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং বিশপ বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি