আমেরিকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:২৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:২৬:২৪ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন
হ্যামট্রাম্যাক, ১২ অক্টোবর: শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবী দুর্গার আরাধনার আনুষ্ঠানিকতা। অসুরনাশিনী, শক্তিরূপিণী ও মঙ্গলময়ী দেবী দুর্গার আগমনে সনাতন ধর্মাবলম্বীদের হৃদয়ে জেগে উঠেছে ভক্তি, আনন্দ ও উৎসবের আবহ। এই পবিত্র উৎসবকে ঘিরে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির রাধাকৃষ্ণ টেম্পলে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি।
দেবী দুর্গার বন্দনা, পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, চণ্ডীপাঠ, ভক্তিমূলক সংগীত, আরতি ও বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে শারদীয় দুর্গোৎসব। উৎসবের প্রতিদিনই দিনব্যাপী ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে। 
১৬ অক্টোবর, শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। সন্ধ্যা ৬টা ১ মিনিটে পূজা শুরু হবে। রাত ৮টায় অনুষ্ঠিত হবে অধিবাস এবং রাত সাড়ে ৮টায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।
১৭ অক্টোবর, শনিবার মহাসপ্তমী। সকাল ১০টা ১ মিনিটে পূজারম্ভের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। দুপুর ১টায় পুষ্পাঞ্জলি ও বেলা ২টায় চণ্ডীপাঠ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় থাকবে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরতি এবং রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মালসি গান।
১৮ অক্টোবর, রবিবার  মহাষ্টমী ও সন্ধিপূজা। সকাল ১০টা ১ মিনিটে পূজারম্ভ, দুপুর ১টায় পুষ্পাঞ্জলি এবং বেলা ২টায় চণ্ডীপাঠ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরতি হবে। রাত ১০টায় অনুষ্ঠিত হবে পবিত্র সন্ধিপূজা। রাত ১২টায় থাকবে কালীপূজার আয়োজন।
১৯ অক্টোবর, সোমবার  মহানবমীতে সকাল ১০টা ১ মিনিটে পূজারম্ভ, দুপুর ১টায় পুষ্পাঞ্জলি এবং বেলা ২টায় চণ্ডীপাঠ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরতি হবে। রাত সাড়ে ৮টায় পরিবেশিত হবে মালসি গান। রাত ৯টায় অনুষ্ঠিত হবে হরিলুট।
২০ অক্টোবর, মঙ্গলবার বিজয়া দশমীর দিন সকাল ১১টায় পূজারম্ভ ও দুপুর ১টায় পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় থাকবে সিঁদুরদান পর্ব। সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি এবং রাত সাড়ে ৮টায় শান্তির জল প্রদান ও প্রশস্তিবন্ধনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন