আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত

রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:০৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:০৫:২৯ অপরাহ্ন
রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪
ঢাকা, ১৩ অক্টোবর : রাজধানীর দুটি মন্দিরে প্রতিমার সোনার গহনা চুরির ঘটনায় এক দম্পতিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, এই দম্পতি বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে প্রতিমার গায়ে থাকা সোনার গহনা চুরি করতেন। তারপর সেগুলো বিভিন্ন দোকানে বিক্রি করতেন।
সম্প্রতি এই দম্পতিকে রাজধানীর রমনা মন্দিরের কালী প্রতিমার জিহ্বায় থাকা সোনার গহনা চুরির ঘটনায় শনাক্ত করে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে রাজধানীর সিদ্ধেশ্বরী কালীমন্দির ও নারায়ণগঞ্জের লোকনাথ আশ্রমের সোনা চুরির সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত রমনা কালীমন্দিরে সোনা চুরি মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও আলামত উদ্ধার সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
গ্রেফতার ওই দম্পতির নাম- লিপি কর্মকার (২৯) ও অর্ণব রায় দ্বীপ্ত (৩০)। এছাড়া বাকি দুজন হলেন- চুরি হওয়া সোনা কেনা দোকানি মো. মুহিন (৩৭) ও সিদ্ধেশ্বরী কালীমন্দিরের চুরির সোনা কেনা দোকানি জাকারিয়া ইসলাম।
মো. ফারুক হোসেন বলেন, গত ৭ অক্টোবর সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বিকেল ৪টার মধ্যে শাহবাগ থানাধীন রমনা কালীমন্দিরে কালীর বিগ্রহের জিহ্বায় রাখা সোনার গহনা চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া সোনার ওজন প্রায় ছয় আনা। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সুজিত চক্রবর্তী শাহবাগ থানায় অভিযোগ করেন। পরে মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অজ্ঞাত পরিচয়ের আসামিদের শনাক্ত করে পুলিশ। পরে রোববার (১১ অক্টোবর) সকালে উত্তরখান থানাধীন ডোবাদিয়া এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত লিপি কর্মকার ও অর্ণব রায় ওরফে দীপ্তকে আটক করা হয়।
ফারুক হোসেন বলেন, লিপি কর্মকার ও অর্ণব রায়কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তারা ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহবাগ থানা-পুলিশ দক্ষিণখান থানাধীন সাদিয়া জুয়েলার্সের মালিক মোহাম্মদ মুহিনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণের কিছু অংশ (দুই আনা এক রতি চার পয়েন্ট স্বর্ণের পাত) উদ্ধার করা হয়।

সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরি
গত ১৩ সেপ্টেম্বর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রতিমার স্বর্ণ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানায় আরেকটি মামলা করা হয়। রমনা কালী মন্দিরের চুরির ঘটনায় গ্রেপ্তার অর্ণব রায় ও লিপি কর্মকারকে জিজ্ঞাসাবাদ করলে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের চুরির ঘটনায়ও তাদের সম্পৃক্ততা পাওয়া যায়। 
পুলিশ কর্মকর্তা জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজন দোকানীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জাকারিয়া ইসলাম। জাকারিয়ার কাছ থেকে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়।

দেবভক মন্দিরে বাবা লোকনাথ ব্রহ্মচারীর স্বর্ণের চেইন চুরি
ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন জানান, রাজধানীর দুই মন্দির ছাড়াও এই দম্পতি আরো মন্দিরের স্বর্ণ চুরির সঙ্গে জড়িত। গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার দেবভক মন্দিরে বাবা লোকনাথ ব্রহ্মচারীর গলার স্বর্ণের চেইন চুরি করে পালাচ্ছিলেন লিপি কর্মকার ও অর্ণব রায়। এ সময় মন্দিরের একজন পুরোহিতের হাতে ধরা পড়েন এই দম্পতি। পরে মন্দির কমিটির সদস্যরা তাদের ছেড়ে দেন।
চুরি করা দম্পতির পেশা কিনা জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, 'আমরা গ্রেপ্তার হওয়া এই দুই ব্যক্তির বিরুদ্ধে তিনটি ঘটনায় সম্পৃক্ততার তথ্য পেয়েছি। তাদের পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হলে এই বিষয়ে জানা যাবে।'
আসন্ন দুর্গাপুজা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। কোথাও সহিংসতা বা অপরাধ সংঘটিত হয়নি। সবকিছু ঠিক আছে। আমরা মনে করি, দুর্গাপূজা সুন্দরভাবে উদ্‌যাপিত হবে। কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই।'

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক