আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত
মনীষ ভট্টাচার্যের নির্দেশনায় পৌরাণিক কাহিনির নাট্যরূপ

ডেট্রয়েট দুর্গা টেম্পলের দুর্গোৎসবে ‘মহিষাসুর বধ’ মঞ্চায়ন ২৪ অক্টোবর

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৩:১২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৩:১২:৫২ পূর্বাহ্ন
ডেট্রয়েট দুর্গা টেম্পলের দুর্গোৎসবে ‘মহিষাসুর বধ’ মঞ্চায়ন ২৪ অক্টোবর
ডেট্রয়েট, ১৪ অক্টোবর: দেবী দুর্গার মহিমা, অসুরবিনাশিনী রূপ এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির চিরন্তন বিজয়ের বার্তা নিয়ে ডেট্রয়েট দুর্গা টেম্পলের শারদীয় দুর্গোৎসবের সাংস্কৃতিক আয়োজনে মঞ্চস্থ হতে যাচ্ছে পৌরাণিক কাহিনিনির্ভর নাটক ‘মহিষাসুর বধ’। আগামী ২৪ অক্টোবর, শনিবার রাতে নাটকটি মঞ্চস্থ হবে।
দেবী দুর্গার আবির্ভাব, মহিষাসুরের অত্যাচার এবং অশুভ শক্তির বিনাশের পৌরাণিক আখ্যানকে কেন্দ্র করে নির্মিত এ নাটকে ফুটে উঠবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়, অন্ধকারের বিরুদ্ধে আলোর এবং অসুরত্বের বিরুদ্ধে দেবীত্বের চিরন্তন সংগ্রাম। ধর্মীয় আবহে সাজানো এই মঞ্চায়ন প্রবাসী দর্শকদের সামনে তুলে ধরবে সনাতন ধর্মের পৌরাণিক ঐতিহ্য ও শারদীয় দুর্গোৎসবের অন্তর্নিহিত তাৎপর্য।
মনীষ ভট্টাচার্যের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন প্রদীপ চৌধুরী, সুবিমল সেনাপতি, হারান সেন, সঞ্জয় দেব, লিটন চন্দ, অশোক দাস, পূজা গোস্বামী টিনা, অংকুর দেব মুগ্ধ, রিমেল রায় ও মুগ্ধ ভট্টাচার্য।
নাটকের আবহসংগীত পরিচালনায় থাকবেন অভিষেক চৌধুরী। মেকআপের দায়িত্বে থাকবেন স্বর্ণা ধর ও মাধুরী চক্রবর্তী। শব্দ নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবেন আশু ছত্রি ও বাপ্পি ধর।
নাটকটিকে মঞ্চে প্রাণবন্ত করে তুলতে শিল্পী ও কলাকুশলীরা ইতিমধ্যে একাধিক মহড়ায় অংশ নিয়েছেন। সংলাপ, অভিনয়, আবহসংগীত ও মঞ্চ-পরিকল্পনার সমন্বয়ে পৌরাণিক এই আখ্যানকে দর্শকদের সামনে জীবন্ত করে তোলার প্রস্তুতি চলছে।
দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে ‘মহিষাসুর বধ’ নাটকটি দর্শকদের মধ্যে ধর্মীয় আবেগ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অনুরাগ জাগিয়ে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেবী দুর্গার অসুরবিনাশিনী রূপের মধ্য দিয়ে নাটকটি স্মরণ করিয়ে দেবে অন্যায় ও অশুভ শক্তি যত প্রবলই হোক, শুভশক্তির জয়ই চিরন্তন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েট দুর্গা টেম্পলের দুর্গোৎসবে ‘মহিষাসুর বধ’ মঞ্চায়ন ২৪ অক্টোবর

ডেট্রয়েট দুর্গা টেম্পলের দুর্গোৎসবে ‘মহিষাসুর বধ’ মঞ্চায়ন ২৪ অক্টোবর