আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১২:২৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:২৩:২৬ অপরাহ্ন
মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক
ড্যানিয়েল জেমস গিবসন/Oakland County Sheriff's Office 

হলি, ১৪ অক্টোবর: মিশিগানের ওকল্যান্ড কাউন্টিতে একটি রেস্তোরাঁর সাপ্তাহিক ছুটির দিনের আউটডোর পার্টিতে গুলি চালানোর হুমকি দেওয়ার অভিযোগে ২৬ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় জানায়, ড্যানিয়েল জেমস গিবসনকে মঙ্গলবার ক্লার্কস্টনের ৫২-২ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান বা হুমকি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড এবং/অথবা ২০ হাজার ডলার জরিমানা হতে পারে।
আদালতের নথি অনুযায়ী, বিচারক গিবসনের জামিন ৫০ হাজার ডলার নির্ধারণ করেছেন। তাঁর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৭ অক্টোবর।
বুধবার পর্যন্ত আদালতের নথিতে গিবসনের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি।
ঘটনাটি কী ছিল
কর্তৃপক্ষের অভিযোগ, শনিবার হলি এলাকার একটি বার অ্যান্ড গ্রিল পুনরায় চালু উপলক্ষে আয়োজিত আউটডোর লাইভ মিউজিক অনুষ্ঠানে উপস্থিত লোকজনকে গুলি করার হুমকি দিয়েছিলেন গিবসন।
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে নিজের সঙ্গে মদ নিয়ে যাওয়ার চেষ্টা করলে আয়োজকেরা তাঁকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। এরপর তিনি বারবার সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
কর্মকর্তাদের অভিযোগ, একপর্যায়ে নিজের ব্যাকপ্যাগে হাত দিয়ে গিবসন অনুষ্ঠানস্থলে থাকা সবাইকে গুলি করার হুমকি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর ব্যাকপ্যাকে একটি ছুরি ও মদের কয়েকটি পাত্র পাওয়া যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওকল্যান্ড কাউন্টির প্রসিকিউটর ক্যারেন ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেন, গণসহিংসতার হুমকিকে কখনোই নিছক কথার কথা হিসেবে দেখা যায় না। স্থানীয় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের পুনরায় চালু হওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান-বাজনা উপভোগ করতে সমবেত মানুষের নিরাপদ থাকার অধিকার রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তের কর্মকাণ্ড আতঙ্ক সৃষ্টি করতে পারত এবং অনুষ্ঠানে উপস্থিত সবার জীবন ঝুঁকির মুখে ফেলতে পারত।
হুমকি সংক্রান্ত অন্যান্য ঘটনা
মিশিগানে সন্ত্রাসবাদ-সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান বা হুমকি সৃষ্টির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় গিবসন সর্বশেষ সংযোজন।
গত সপ্তাহে ডেট্রয়েটের এক ব্যক্তির বিরুদ্ধে মেয়র মেরি শেফিল্ডকে সন্ত্রাসবাদী হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।
এর আগে গত মাসে নির্বাচিত জনপ্রতিনিধিদের হুমকি দেওয়ার অভিযোগে আরও দুজনের বিরুদ্ধে মামলা হয়। অভিযোগ অনুযায়ী, রোজভিলের এক নারী একটি মসজিদ ও ডিয়ারবর্নের মেয়র আবদুল্লাহ হামুদকে হুমকি দিয়েছিলেন। অন্যদিকে, লেক ওরিয়নের এক ব্যক্তির বিরুদ্ধে গভর্নর গ্রেচেন হুইটমার, সেক্রেটারি অব স্টেট জোসেলিন বেনসন এবং মিশিগান সুপ্রিম কোর্টকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।
এ ছাড়া জুলাই মাসে ম্যাডিসন হাইটসের একটি মসজিদকে হুমকি দেওয়ার অভিযোগে এক গৃহহীন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত