আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর
রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তিতে মুগ্ধ রাধাকৃষ্ণ টেম্পল

শতবর্ষের দ্বারপ্রান্তে প্রতিভা চৌধুরীর হাতে ‘শারদাঞ্জলি’র মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১২:৩৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১২:৩৭:৫৩ পূর্বাহ্ন
শতবর্ষের দ্বারপ্রান্তে প্রতিভা চৌধুরীর হাতে ‘শারদাঞ্জলি’র মোড়ক উন্মোচন
হ্যামট্রাম্যাক, ১৮ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন আবহে মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির রাধাকৃষ্ণ টেম্পলে প্রকাশিত হয়েছে শারদ সংকলন ‘শারদাঞ্জলি’। দুর্গোৎসবের দ্বিতীয় দিনে প্রায় শতবর্ষের দ্বারপ্রান্তে থাকা রত্নগর্ভা মা প্রতিভা চৌধুরী সংকলনটির মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচনের পর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পূজার সাজ’ কবিতাটি মুখস্থ আবৃত্তি করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন তিনি।
দুর্গোৎসবের ধর্মীয় আবহ, সাংস্কৃতিক আয়োজন ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের মধ্যে প্রতিভা চৌধুরীর এই আবৃত্তি অনুষ্ঠানে যোগ করে বিশেষ মাত্রা। বয়সের ভারকে যেন হার মানিয়ে তাঁর স্মৃতিশক্তি ও সাহিত্যপ্রীতির প্রকাশ উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকের কাছেই এটি ছিল উৎসবের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামাদুমকা গ্রামের ঐতিহ্যবাহী ও শিক্ষিত চৌধুরী পরিবারের গৃহকর্ত্রী প্রতিভা চৌধুরী। পারিবারিক ঐতিহ্য, শিক্ষা ও মূল্যবোধের আবহে গড়ে ওঠা তাঁর পরিবার পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তাঁর কনিষ্ঠ পুত্র বিপ্লব চৌধুরী প্রথমে যুক্তরাষ্ট্রে আসেন ওপি-১ ভিসায়। পরবর্তী সময়ে পরিবারের আরও ছয় ভাই ও তিন বোন মিশিগানে আসেন। বর্তমানে তাঁর সন্তানরা পেশাগত ও পারিবারিক জীবনে সুপ্রতিষ্ঠিত। তাঁদের কেউ শিক্ষা পেশায়, কেউ অধ্যাপনায়, আবার কেউ প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখেছেন।
প্রতিভা চৌধুরীর সন্তানদের মধ্যে অমূল্য চৌধুরী সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিবারের অন্য সদস্যরাও শিক্ষকতা, অধ্যাপনা ও প্রশাসনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
প্রবাসের মাটিতে শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকে না; এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও পারিবারিক ঐতিহ্য তুলে ধরার সুযোগ তৈরি হয়। ‘শারদাঞ্জলি’র মোড়ক উন্মোচন এবং প্রতিভা চৌধুরীর রবীন্দ্র-কবিতা আবৃত্তি সেই সাংস্কৃতিক ধারাকেই যেন নতুন করে স্মরণ করিয়ে দিল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহাসপ্তমীতে ভক্তসমাগমে মুখর মিশিগানের পূজামণ্ডপ, আজ মহাষ্টমী

মহাসপ্তমীতে ভক্তসমাগমে মুখর মিশিগানের পূজামণ্ডপ, আজ মহাষ্টমী