ডেভন বার্সি/Detroit Police Department
ডেট্রয়েট, ১৮ অক্টোবর : গতকাল ভোরে শহরে ঘটে যাওয়া প্রাণঘাতী গুলির ঘটনায় ইসাইয়া ডেভন বার্সি (৩০) নামে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি সশস্ত্র ও বিপজ্জনক হতে পারেন। পুলিশের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ম্যাক অ্যাভিনিউয়ের ১৫৭০০ ব্লকে গুলির এ ঘটনায় একজন নিহত হন।
এ ঘটনায় কোনো তথ্য জানা থাকলে ডেট্রয়েট পুলিশের হোমিসাইড ইউনিটের ৩১৩-৫৯৬-৫২৬০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ক্রাইম স্টপার্সের ১-৮০০-SPEAK-UP নম্বরে ফোন করে অথবা DetroitRewards.tv ওয়েবসাইটের মাধ্যমে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়া যাবে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :