আমেরিকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি

প্রবল বাতাসে ম্যাকিনাক ব্রিজে ট্রেলার উল্টে বিপত্তি

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১২:২৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১২:২৫:৫৬ পূর্বাহ্ন
প্রবল বাতাসে ম্যাকিনাক ব্রিজে ট্রেলার উল্টে বিপত্তি
প্রবল বাতাসের ঝাপটায় মিশিগানের ম্যাকিনাক ব্রিজে আটটি ক্যানোবাহী ট্রেলার উল্টে সেতুর রেলিংয়ে আটকে পড়ে। পরে পুলিশ ও উদ্ধারকারী দলের সহায়তায় ট্রেলারটি নিরাপদে সরানো হয়/  Michigan State Police Eighth District  X 

ম্যাকিনাক সিটি, ১৯ অক্টোবর : মিশিগানের ম্যাকিনাক ব্রিজে প্রবল বাতাসের ঝাপটায় আটটি ক্যানো বহনকারী একটি ট্রেলার উল্টে সেতুর রেলিংয়ের ওপর পড়ে যায়। শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় মিশিগান স্টেট পুলিশের এক সদস্য ও একটি উদ্ধারকারী দল ট্রেলারটিকে পুনরায় সোজা করে নিরাপদে সেতু পার হতে সহায়তা করেন।
মিশিগান স্টেট পুলিশের অষ্টম ডিস্ট্রিক্টের এক্স (X) পোস্ট অনুযায়ী, ১৭ অক্টোবর রাত ১১টা ১২ মিনিটের দিকে সেন্ট ইগনেস পোস্টের এক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। এর আগে একটি পিকআপ ট্রাকের সঙ্গে যুক্ত ট্রেলারটি সেতুর উত্তরমুখী লেনে উল্টে গিয়েছিল।
পুলিশের পোস্টে বলা হয়, অতিরিক্ত সহায়তা পৌঁছানো পর্যন্ত ওই পুলিশ সদস্য চালক ও তাঁর কুকুরকে টহল গাড়ির ভেতরে নিরাপদ ও উষ্ণ পরিবেশে রাখেন।
কর্মকর্তারা জানান, সেন্ট ইগনেসের ‘জর্জ’স টোয়িং’ (George’s Towing) উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রেলারটিকে সোজা করে আবার রাস্তায় তুলে আনে। ট্রেলারে থাকা আটটি ক্যানো অক্ষত ছিল।
ট্রেলারটি যাতে আবার উল্টে না যায়, তা নিশ্চিত করতে টো ট্রাকটি এর সঙ্গে যুক্ত রাখা হয়। পরে একজন পুলিশ কর্মকর্তা চালক ও ট্রেলারটিকে নিরাপদে সেতুর উত্তর প্রান্ত পর্যন্ত পৌঁছে দেন।
মিশিগান স্টেট পুলিশ (MSP) তাদের পোস্টে জানায়, “সমন্বিত প্রচেষ্টার ফলে আটটি ক্যানোসহ সবাই নিরাপদে সেতু পার হতে পেরেছেন।”
রবিবার বিকেলেও ম্যাকিনাক ব্রিজে তীব্র বাতাস অব্যাহত ছিল। ম্যাকিনাক ব্রিজ অথরিটি তাদের ওয়েবসাইটে সতর্কবার্তা জারি করে জানায়, স্ট্রেইটস অব ম্যাকিনাক এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ থেকে ৩৪ মাইল পর্যন্ত হতে পারে।
এ পরিস্থিতিতে সেতু পার হওয়ার সময় চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ট্রেলার টানা পিকআপ ট্রাক ও মোটরহোমের মতো তীব্র বাতাসে ভারসাম্য হারানোর ঝুঁকিতে থাকা যানবাহনের চালকদের গতি কমিয়ে ঘণ্টায় ২০ মাইলে নামিয়ে আনতে, হ্যাজার্ড লাইট জ্বালিয়ে রাখতে এবং বাইরের লেন ব্যবহার করতে বলা হয়েছে।

Source & Photo: http://detroitnews.com
 
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহাষ্টমীতে দুর্গা টেম্পল ডেট্রয়েটে সংস্কৃতির বর্ণিল ছটা, সন্ধিপূজা