আমেরিকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি

মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০১:০৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০১:০৫:৩৭ পূর্বাহ্ন
মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা
মিশিগানে শরতের রঙিন সাজ। এম-৫৩ ভ্যান ডাইক রোডের ২৮ থেকে ৩২ মাইল সড়কজুড়ে গাছের রঙিন পাতায় প্রকৃতি যেন সেজেছে অপরূপ সাজে/ছবি : মৃদুল কান্তি সরকার

ডেট্রয়েট, ১৯ অক্টোবর : মিশিগানের অধিকাংশ এলাকায় আগামী সপ্তাহজুড়ে মৃদু ও মনোরম শরৎকালীন আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ফারেনহাইটের ঘরে থাকবে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
মধ্য অক্টোবরের একটি দিনকে ‘অত্যন্ত চমৎকার’ হিসেবে বর্ণনা করার পর রোববার আবহাওয়াবিদরা জানান, এমন মনোরম আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। ওপরের বায়ুমণ্ডলে বিশেষ বায়ুপ্রবাহের বিন্যাসের কারণে মিডওয়েস্ট ও গ্রেট লেকস অঞ্চলে উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে, যা আবহাওয়া মনোরম রাখতে সহায়তা করবে।
আবহাওয়াবিদদের মতে, রোববারের মৃদু আবহাওয়ার পেছনে ওহাইও ভ্যালিতে উচ্চচাপের উপস্থিতি এবং আপার মিডওয়েস্ট অঞ্চলে শীতল বায়ুপ্রবাহের প্রবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা বাতাস মেট্রো ডেট্রয়েট এলাকায় উষ্ণতা বাড়িয়েছে। ফলে তাপমাত্রা এ সময়ের স্বাভাবিক গড়ের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি ছিল।
পূর্বাভাস অনুযায়ী, রোববার রাতের তাপমাত্রা ৩৮ থেকে ৪৪ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকতে পারে। ওহাইও সীমান্তের দিকে বাতাসের গতি তুলনামূলক বেশি এবং ট্রাই-সিটিজ এলাকায় কম থাকায় তাপমাত্রায় কিছুটা পার্থক্য দেখা যেতে পারে।
এদিকে, সোমবার সূর্যোদয়ের আগে বাতাসের প্রবাহ কম এমন এলাকাগুলোতে কোথাও কোথাও ঘাস ও অন্যান্য উন্মুক্ত পৃষ্ঠে তুষারকণা জমার (ফ্রস্ট) সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, হাডসন বে অঞ্চলের নিম্নচাপ সরে যাওয়ায় মিডওয়েস্টের শীতল বায়ুপ্রবাহ উত্তর দিকে লেকস অঞ্চলে সরে যাবে। মঙ্গলবার নাগাদ ওই এলাকায় উচ্চচাপ বলয় আরও শক্তিশালী হতে পারে। আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী, এ কারণে উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে, মিশিগানে সপ্তাহজুড়ে মনোরম আবহাওয়া বিরাজ করতে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৭০ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি পৌঁছাতে পারে।
মেট্রো ডেট্রয়েটে সোমবার, মঙ্গলবার ও বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৬৪ ডিগ্রি ফারেনহাইট এবং বৃহস্পতিবার ৬৭ ডিগ্রি থাকতে পারে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা সোমবার ৪৪ ডিগ্রি, মঙ্গলবার ও বুধবার ৪৬ ডিগ্রি এবং বৃহস্পতিবার ৪৯ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। মিশিগানের অন্যান্য এলাকাতেও দিনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ফারেনহাইটের ঘরে থাকতে পারে।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহাষ্টমীতে দুর্গা টেম্পল ডেট্রয়েটে সংস্কৃতির বর্ণিল ছটা, সন্ধিপূজা

মহাষ্টমীতে দুর্গা টেম্পল ডেট্রয়েটে সংস্কৃতির বর্ণিল ছটা, সন্ধিপূজা