আমেরিকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান

  • আপলোড সময় : ২০-১০-২০২৬ ০১:৩৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৬ ০১:৩৪:৪২ অপরাহ্ন
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান
চট্টগ্রাম, ২০ অক্টোবর : বাংলাদেশে ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ বলে কোনো বিভাজন স্বীকার করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিস্টান-ধর্ম যার যার নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র ও মূল পরিচয়-আমরা সবাই বাংলাদেশি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে আমাকে দীর্ঘদিন বিদেশে লন্ডনে থাকতে হয়েছে। বাংলাদেশে আমি সংখ্যাগুরু ধর্মের মানুষ হলেও লন্ডনে সেই পরিচয় আমাকে সংখ্যাগুরু করেনি। তাই সংখ্যাগুরু বা সংখ্যালঘু পরিচয় দিয়ে নাগরিকদের মধ্যে ভেদাভেদ তৈরি করা যাবে না। রাষ্ট্রের কাছে প্রত্যেক মানুষের নাগরিক পরিচয়ই শেষ কথা।
মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র রক্ষার আন্দোলন কিংবা ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-কোনো লড়াইয়েই মানুষ ধর্মীয় পরিচয় দেখে রাজপথে নামেনি। বৈষম্যবিরোধী আন্দোলনে যখন রাস্তায় আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে, তখন তাঁকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কেউ তাঁর ধর্ম জানতে চায়নি। রক্ত দেওয়ার সময় যদি কেউ ধর্ম না দেখে, তবে রাষ্ট্র পরিচালনায় কেন ধর্মীয় বিভাজন থাকবে?
আইনের শাসন ও নাগরিক অধিকারের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দেশের আইন ও সংবিধান সবার জন্য সমানভাবে প্রযোজ্য। রাষ্ট্র একজন নাগরিককে যে অধিকার দেবে, অন্য নাগরিককেও ঠিক সমান সুযোগ দেবে। ধর্মীয় বা সামাজিক পরিচয়ের কারণে কারো নাগরিক অধিকার খর্ব করার সুযোগ নেই।
নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বীর শহীদদের স্বপ্নের বৈষম্যহীন ও শান্তিময় দেশ গড়তে প্রধানমন্ত্রী হিসেবে আমি দেশের সকল ধর্মের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা চাই। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলে মিলেমিশে কাজ না করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব না।
সমাবেশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমসহ সরকারের শীর্ষ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
দেড় শতাব্দী ধরে সম্প্রীতির বন্ধনে পাশাপাশি মসজিদ-মন্দির

দেড় শতাব্দী ধরে সম্প্রীতির বন্ধনে পাশাপাশি মসজিদ-মন্দির