আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট

মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১২:০৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১২:০৪:১২ অপরাহ্ন
মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু
ল্যান্সিং, ২৪ অক্টোবর : মিশিগানে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে আজ শনিবার সকাল থেকে অঙ্গরাজ্যজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। মিশিগানের আইন অনুযায়ী, ২৪ অক্টোবর থেকে নিবন্ধিত ভোটারদের জন্য সশরীরে আগাম ভোটদানের ব্যবস্থা চালু করতে হবে পৌরসভাগুলোকে। এ কার্যক্রম চলবে টানা নয় দিন, ১ নভেম্বর পর্যন্ত।
মেট্রো ডেট্রয়েটের ভোটকেন্দ্রগুলো শনিবার সকাল ৮টায় খুলেছে। ভোটাররা Michigan.gov/vote ওয়েবসাইটে গিয়ে তাঁদের নির্ধারিত আগাম ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। মিশিগানের ডেপুটি সেক্রেটারি অব স্টেট আগোগো এদেভবি (Aghogho Edevbie) জানান, এ ব্যবস্থার ফলে ভোটাররা নিজেদের সুবিধামতো সময়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এদেভবি বলেন, “নির্বাচনের দিন আপনি ব্যস্ত থাকলেও নিজের সম্প্রদায়, আমাদের অঙ্গরাজ্য এবং পুরো জাতির ভবিষ্যৎ নির্ধারণে মতামত প্রকাশের অধিকার প্রয়োগ করতে পারবেন।”
অঙ্গরাজ্যের অন্তত তিনটি এলাকায় ২৪ অক্টোবরের আগেই সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। ইস্ট ল্যান্সিংয়ে ১৯ অক্টোবর, গ্র্যান্ড র‍্যাপিডসে ২০ অক্টোবর এবং অ্যান আরবারে ২১ অক্টোবর থেকে এ কার্যক্রম চালু হয়। মিশিগানে ভোট দেওয়ার সময় ভোটারদের পরিচয়পত্র (আইডি) দেখাতে হয়। তবে ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে না থাকলেও ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ভোটারকে একটি হলফনামায় স্বাক্ষর করে নিজের পরিচয় নিশ্চিত করতে হবে।
২০২২ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অনুমোদিত একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে মিশিগানের ভোটারদের জন্য সশরীরে আগাম ভোটদানের সুযোগ চালু করা হয়। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি থেকেই অঙ্গরাজ্যজুড়ে এ ব্যবস্থা কার্যকর করেন নির্বাচন কর্মকর্তারা।
সশরীরে আগাম ভোট দেওয়ার পদ্ধতি নির্বাচনের দিনের ভোটদানের মতোই। ভোটাররা ব্যালট পেপারে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তা ট্যাবুলেটর মেশিনে জমা দেন। তবে আগাম ভোটের ব্যালট গণনা শুরু হবে ৩ নভেম্বর রাত ৮টায় ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পর।
এদিকে, ভোটাররা বেশ কয়েক সপ্তাহ ধরেই অনুপস্থিত ভোটারদের জন্য নির্ধারিত ব্যালটের (অ্যাবসেন্টি ব্যালট) মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
রাজ্যের ভোটিং ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, ২৪ অক্টোবর শনিবার সকাল পর্যন্ত অনুরোধ করা ২১ লাখ ব্যালটের মধ্যে ১০ লাখেরও বেশি ব্যালট পৌরসভার নির্বাচন কর্মকর্তাদের কাছে জমা পড়েছে। মিশিগানে বর্তমানে নিবন্ধিত সক্রিয় ভোটারের সংখ্যা প্রায় ৭৪ লাখ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২