আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট

লন্ডনে টাওয়ার হ্যামলেটস ক্যারার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির যাত্রা

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৪:০০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৪:০০:৪৫ অপরাহ্ন
লন্ডনে টাওয়ার হ্যামলেটস ক্যারার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির যাত্রা
লন্ডন, ২৪ অক্টোবর : যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটস ক্যারার্স অ্যাসোসিয়েশনের ৬৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, শপথ গ্রহণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২১ অক্টোবর) লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান সংগঠনের সাবেক স্পিকার ও কাউন্সিলর মিজান চৌধুরী। এ সময় সংগঠনের সাবেক সভাপতি জাহিদ মিয়াকে সম্মাননা প্রদান করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মোহাম্মদ মিসবাহ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ উজ জামান। উপস্থাপনায় সহযোগিতা করেন তামান্না মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সফর উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার ও কাউন্সিলর আহবাব হুসাইন, সাবেক ডেপুটি মেয়র মতিনুজ্জামান, ব্যারিস্টার আতাউর রহমান, সলিসিটর কাহার চৌধুরী, সাবেক স্পিকার ও কাউন্সিলর খালেস উদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলর ফারুক মিয়া ও লিলু মিয়া তালুকদার। আরও উপস্থিত ছিলেন জিএসসি সাউথ ইস্ট রিজিয়নের সেক্রেটারি সুফি সুহেল এবং জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের চেয়ারম্যান সৈয়দ জিল্লুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাহান চৌধুরী ও জগলুল খানসহ সংগঠনের সদস্য ফাতিমা বেগম, তুফায়েল আহমদ, রুমানা আজাদ, শাহ বদরুজ্জামান, আহমদ মিয়া, রুখসানা পারভিন, হেলাল আহমদ, রেদওয়ান হুসাইন, লিটন আহমদ, জাকির আহমদ, ফজলুর রহমান ও লিমন আহমদ। এ ছাড়া সংগঠনের সদস্য সাজু মিয়া উপস্থিত ছিলেন। ক্যারার্স অ্যাসোসিয়েশনের শুভাকাঙ্ক্ষী সাংবাদিক আহাদ চৌধুরী বাবু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এ ছাড়া বক্তব্য দেন পিপলস কেয়ারের পরিচালক মাহবুবুর রহমান, সাপোর্টিং ইন্ডিপেন্ডেন্ট কেয়ার লিমিটেডের কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, আপাসেনের রেজিস্টার্ড ম্যানেজার মুনিরা পারভিন এবং সংগঠনের কোষাধ্যক্ষ মুখলিস খান। অনুষ্ঠানে জিএমবি ট্রেড ইউনিয়নের উচ্চপর্যায়ের তিনজন কর্মকর্তা, অন্যান্য অতিথি, কমিউনিটি নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কেয়ারার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সংগঠনের সাবেক সভাপতি জাহিদ মিয়াকে তাঁর অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান। সাবেক কাউন্সিলর ও ডেপুটি মেয়র আহিদ আহমদ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় জাহিদ মিয়া বক্তব্য দেন।
বক্তারা কেয়ারারদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নতুন কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং কেয়ারারদের অধিকার ও কল্যাণে পাশে থাকার আহ্বান জানান।
নতুন কমিটির শপথ গ্রহণ ও সাবেক সভাপতিকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত অতিথিরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সাফল্য কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে টাওয়ার হ্যামলেটস ক্যারার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির যাত্রা

লন্ডনে টাওয়ার হ্যামলেটস ক্যারার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির যাত্রা