আমেরিকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

মিশিগানের মন্দিরে মন্দিরে, ঘরে ঘরে আজ কোজাগরী লক্ষ্মীপূজা

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ১২:২০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ১২:২০:৪৯ পূর্বাহ্ন
মিশিগানের মন্দিরে মন্দিরে, ঘরে ঘরে আজ কোজাগরী লক্ষ্মীপূজা
ওয়ারেন/হ্যামট্রাম্যাক, ২৫ অক্টোবর : শরতের স্নিগ্ধ আবহে আজ রোববার কোজাগরী পূর্ণিমা। শারদীয় দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছেন মিশিগানের বাঙালি হিন্দুরা। ঘরে ঘরে পূজার আয়োজন, মন্দিরে ভক্তির আবেশ আর প্রদীপের আলোয় মুখর হয়ে উঠবে প্রবাসী বাঙালির জীবন।
শারদীয় দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় কোজাগরী লক্ষ্মীপূজা। ‘কোজাগরী’ শব্দের সঙ্গে জড়িয়ে রয়েছে এক চিরন্তন বিশ্বাস—এই পূর্ণিমার রাতে কে জেগে আছে, তা দেখতে দেবী লক্ষ্মী পৃথিবীতে বিচরণ করেন। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যাঁরা ভক্তিভরে দেবীর আরাধনায় জেগে থাকেন, তাঁদের গৃহে দেবী কল্যাণ ও সমৃদ্ধি নিয়ে আসেন।
দেবী লক্ষ্মী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ধন-সম্পদ, সৌভাগ্য, সৌন্দর্য ও ঐশ্বর্যের প্রতীক। বাঙালি হিন্দু ঐতিহ্যে দেবীকে সাধারণত দ্বিভুজা রূপে কল্পনা করা হয়, আর তাঁর বাহন পেঁচা। বাংলার ঘরে ঘরে লক্ষ্মী কেবল সম্পদের দেবী নন; তিনি সংসারের শ্রী, শান্তি ও মঙ্গলকামনার প্রতীক। তাই এই পূজা নিছক ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, এর সঙ্গে মিশে আছে বাঙালির লোকজ সংস্কৃতি, পারিবারিক ঐতিহ্য ও আবহমান বিশ্বাস।
কোজাগরী পূর্ণিমাকে ঘিরে পূজার প্রস্তুতিও বাঙালির নিজস্ব ঐতিহ্যে সাজানো। মঙ্গলঘট স্থাপন, ধানের ছড়া, চালের গুঁড়োর আলপনা, ফুল, ফলমূল, ধূপ ও প্রদীপ—সব মিলিয়ে তৈরি হয় এক পবিত্র আবহ। সন্ধ্যা নামতেই জ্বলে ওঠে প্রদীপের আলো। দেবীর উদ্দেশে নিবেদন করা হয় মিষ্টান্ন, নাড়ু, লাড্ডু, মোয়া ও নানা রকম ভোগ। পূজার আনুষ্ঠানিকতা শেষে অনেক বাড়িতে পাঠ করা হয় লক্ষ্মীর পাঁচালী। এরপর পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজার পর্ব সম্পন্ন হয়।
মিশিগানে বসবাসরত বাঙালি হিন্দুদের অনেকেই নিজ নিজ বাড়িতে লক্ষ্মীপূজার আয়োজন করেছেন। পাশাপাশি মিশিগান কালীবাড়ি, ডেট্রয়েট দুর্গা টেম্পল ও রাধাকৃষ্ণ টেম্পলসহ বিভিন্ন মন্দিরেও রয়েছে পূজার আয়োজন। এসব আয়োজনে পূজা-অর্চনা, পাঁচালী পাঠ, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ধর্মীয় আবহে একত্রিত হচ্ছেন প্রবাসী ভক্তরা। প্রবাসজীবনের ব্যস্ততা, কর্মক্ষেত্রের চাপ ও হাজারো দায়িত্বের মধ্যেও এমন ধর্মীয় উৎসব বাঙালিদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে, ঘরে ঘরে আজ কোজাগরী লক্ষ্মীপূজা

মিশিগানের মন্দিরে মন্দিরে, ঘরে ঘরে আজ কোজাগরী লক্ষ্মীপূজা