আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

এবসিকন শহরে প্রবাসী কৃষ্ণ হরি ধরের দেহাবসান

  • আপলোড সময় : ২০-০৬-২০২৩ ০২:১৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৩ ০২:১৪:৩১ পূর্বাহ্ন
এবসিকন শহরে প্রবাসী কৃষ্ণ হরি ধরের দেহাবসান
এবসিকন, ২০ জুন : নিউজার্সি রাজ্যের এবসিকন শহরে বসবাসরত প্রবাসী  কৃষ্ণ হরি ধর  গত ১৫ জুন, বৃহস্পতিবার ভোর রাতে অসুস্থতাজনিত কারণে পুত্র লিটন ধরের বাসায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি  স্ত্রী, তিন পুত্র,, এক কন্যা, ভাই-বোন, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পৈতৃক নিবাস ছিল চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি চট্টগ্রামের দিদার মার্কেটস্থ পুস্পহার জুয়েলারির স্বত্বাধিকারী  ছিলেন। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির  সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্ট্রি বোর্ড এর সভাপতি আবদুর রফিক,  আটলান্টিক সিটির কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার সহ বিভিন্ন  সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ