আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান

মাধবপুরে সাদাত ফাউন্ডেশনের  চক্ষু ক্যাম্প, সেবা পেলেন ৩২০ জন

  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৩:০৬:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৩:০৬:৪৪ পূর্বাহ্ন
মাধবপুরে সাদাত ফাউন্ডেশনের  চক্ষু ক্যাম্প, সেবা পেলেন ৩২০ জন
হবিগঞ্জ, ২৮ অক্টোবর: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাদাত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধসহ মোট ৩২০ জনকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া ক্যাম্পে ৫০ জন ছানি রোগী শনাক্ত হয়েছেন। গত শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চক্ষু ক্যাম্প পরিচালিত হয়। ঢাকা থেকে আগত দুই চিকিৎসক ও দুই কম্পাউন্ডারের সমন্বয়ে রোগীদের চোখ পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বিল্লাল মিয়া, সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন, ঐক্যবদ্ধ হরষপুর রেলস্টেশনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকদের ধারণা ছিল, ক্যাম্পে প্রায় ১৫০ জন চিকিৎসাসেবা নেবেন। তবে প্রচারণার পর ব্যাপক সাড়া পড়ে এবং সেবা নিতে আসেন ৩২০ জন। তাঁদের মধ্যে অনেকেই জীবনে প্রথমবারের মতো চক্ষু চিকিৎসকের কাছে চোখ পরীক্ষা করান।
সাদাত ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সাংবাদিক জুয়েল সাদাত জানান, ক্যাম্পে শনাক্ত হওয়া ৫০ জন ছানি রোগীর অপারেশনের ব্যবস্থা করা হবে। মাধবপুরের অসহায় রোগীদের ছানি অপারেশনে সাদাত ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহীদের ৪০৭-৮৩২-২৮৮২ নম্বরে (যুক্তরাষ্ট্র) যোগাযোগের আহ্বান জানান তিনি।
জুয়েল সাদাত জানান, সাদাত ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক ৫০১(সি) দাতব্য সংস্থা। ২০১৪ সাল থেকে সংস্থাটি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সিলেট বিভাগে ফাউন্ডেশনের মাধ্যমে চারটি মাদ্রাসা ও দুটি মসজিদ পরিচালিত হচ্ছে। এসব মাদ্রাসায় বর্তমানে ১৫০ জন শিক্ষার্থী হিফজ বিভাগে পড়াশোনা করছেন। তাঁদের মধ্যে ৭০ জন হিফজ সম্পন্ন করেছেন।
তিনি আরও জানান, ২০২২ সালের সিলেটের বন্যায় তাহিরপুর ও দিরাই এলাকায় সাদাত ফাউন্ডেশনের উদ্যোগে ১০০টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছিল। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায় সংস্থাটির দাতব্য কার্যক্রম চলমান রয়েছে। বিনামূল্যে ওমরাহ, হুইলচেয়ার ও ওষুধ বিতরণসহ মোট ১০টি প্রকল্প পরিচালনা করছে ফাউন্ডেশন। জুয়েল সাদাত জানান, ফাউন্ডেশনটি কোনো তহবিল সংগ্রহ করে না; তাঁর ব্যক্তিগত অর্থায়নেই দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয়রা মনে করেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে ছানি রোগীদের শনাক্ত করে পরবর্তী সময়ে অস্ত্রোপচারের ব্যবস্থা করার উদ্যোগ তাঁদের জন্য নতুন আশার সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী