আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান

স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২

  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৩:৩২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৩:৩২:৪৮ পূর্বাহ্ন
স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২
স্টার্লিং হাইটস, ২৮ অক্টোবর : মিশিগানের স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স ও একটি এসইউভির সংঘর্ষে হাসপাতালে নেওয়ার পথে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভ্যান ডাইক এভিনিউ ও মেট্রোপলিটান পার্কওয়ের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। সাইরেন বাজিয়ে ভ্যান ডাইক এভিনিউ ধরে দক্ষিণ দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। সংযোগস্থলে পৌঁছালে একটি কালো রঙের ২০২৫ মডেলের জিপ গ্র্যান্ড চেরোকি অ্যাম্বুলেন্সটির ডান পাশে, রোগী বহনের অংশে, ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি উল্টে গেলেও পরে আবার চাকার ওপর স্বাভাবিক অবস্থানে ফিরে আসে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে দুজন কর্মী ছিলেন। তাঁরা ৩৬ বছর বয়সী এক পুরুষ রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তদন্তকারীরা জানান, অ্যাম্বুলেন্সের পেছনের অংশে থাকা এক কর্মী মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সে থাকা রোগীকে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া জিপের চালকও আহত হয়েছেন। তবে তাঁর আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তে দুর্ঘটনার পেছনে মাদক বা নেশাজাতীয় কোনো কিছুর প্রভাবের ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।
দুর্ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে স্টার্লিং হাইটস পুলিশ বিভাগের ট্রাফিক সেফটি ব্যুরোর সঙ্গে (৫৮৬) ৪৪৬-২৯২০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী