আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১২:১৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১২:১৫:৩১ অপরাহ্ন
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত
ফার্মিংটন, ২৯ অক্টোবর: মিশিগানের ফার্মিংটনে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ট্রাকের ধাক্কায় ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত ৮টার দিকে শিয়াওয়াসি স্ট্রিটের কাছে অরচার্ড লেক রোডে এক পথচারীকে গাড়ির ধাক্কা দেওয়ার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তাঁরা আহত কিশোরকে উদ্ধার করেন। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অরচার্ড লেক রোড পার হওয়ার সময় একটি পিকআপ ট্রাক কিশোরটিকে ধাক্কা দেয়। পুলিশ জানিয়েছে, ট্রাকচালক তদন্তে সহযোগিতা করছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এক বিবৃতিতে ফার্মিংটন পুলিশ বিভাগ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না বলে জানানো হয়েছে।
দুর্ঘটনা সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে ফার্মিংটন পাবলিক সেফটি ডিপার্টমেন্টের স্পেশাল অপারেশনস কমান্ডার প্যাট্রিক স্পেলম্যানের সঙ্গে (248) 699-5150 নম্বরে যোগাযোগ করতে অথবা pspelman@farmgov.com ঠিকানায় ইমেইল পাঠাতে অনুরোধ করেছে পুলিশ।

মিশিগানে পথচারী নিহতের দুর্ঘটনা বাড়ছে
ফার্মিংটনে কিশোর নিহত হওয়ার দিনই লিভিংস্টোন কাউন্টির ইন্টারস্টেট ৯৬ মহাসড়কে হরিণের সঙ্গে সংঘর্ষের পর একটি ট্রাকের ধাক্কায় ফেন্টনের এক বাসিন্দা নিহত হন।
এর আগে চলতি মাসের শুরুতে ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে দুটি গাড়ির সংঘর্ষে ১১ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। গত মাসে ওয়ারেনের এক বাসিন্দা মেয়েকে গাড়ি চালানো শেখানোর সময় একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান।
মিশিগান স্টেট পুলিশের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে অঙ্গরাজ্যে যানবাহনের সঙ্গে পথচারীদের ২ হাজার ১৭৬টি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ১৮৩টি ছিল প্রাণঘাতী। এসব দুর্ঘটনায় মোট ১৮৪ জনের মৃত্যু হয়।
তুলনামূলকভাবে, ২০২৪ সালে পথচারীদের জড়িত দুর্ঘটনার সংখ্যা ছিল ২ হাজার ১৩১টি। এর মধ্যে ১৫৫টি দুর্ঘটনায় ১৫৬ জন প্রাণ হারান।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত