আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান
সাইফুল আজমের ‘মনের গহীনে বাংলা’ ১ নভেম্বর

মিশিগানে আবৃত্তি, নৃত্য ও গানের ছন্দে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন

  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০১:২১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০১:২১:৫১ পূর্বাহ্ন
মিশিগানে আবৃত্তি, নৃত্য ও গানের ছন্দে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন
ফার্মিংটন হিলস, ৩০ অক্টোবর : কবিতার শব্দে, ছন্দে ও আবেগে বাংলা সাহিত্যকে হৃদয়ের গভীরে ধারণ করার প্রত্যয়ে মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন। আবৃত্তিকার সাইফুল আজম সিদ্দিকীর একক কবিতা আবৃত্তি অনুষ্ঠান ‘মনের গহীনে বাংলা’ আগামী ১ নভেম্বর রোববার ফার্মিংটন হিলস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। ওয়েস্ট টুয়েলভ মাইল রোডের ২৯৯৯৫ নম্বর ঠিকানায় অবস্থিত কমিউনিটি সেন্টারে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ আয়োজন।
অনুষ্ঠানে বাংলা কবিতার কালজয়ী ও সমকালীন ধারার নির্বাচিত কবিতা আবৃত্তি করবেন সাইফুল আজম সিদ্দিকী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহ, সৈয়দ শামসুল হক ও মহাদেব সাহার কবিতায় উঠে আসবে প্রেম, দ্রোহ, বিরহ, মানবতা, দেশপ্রেম ও জীবনবোধের নানা অনুষঙ্গ। পাশাপাশি আবৃত্তি করা হবে সমসাময়িক নতুন ও প্রবাসী কবিদের কবিতাও।
একক আবৃত্তির আয়োজন হলেও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে কবিতার আসর পাবে ভিন্ন মাত্রা। অতিথি আবৃত্তিকার হিসেবে কবিতা পরিবেশন করবেন সেলিনা শিল্পী, পপি দাস, ইফাজ করিম, রিশাদ ফরিয়া, ফজলে আহাদ, সুমাইয়া করিম শাম্মা ও লিসা জামানসহ আরও অনেকে। কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করবেন মৃত্তিকা ও অর্পিতা।
আবৃত্তির পাশাপাশি সংগীতের সুরেও সাজানো হয়েছে আয়োজনটি। রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতের পাশাপাশি পল্লীগীতি শিল্পী আবদুল করিমের গানসহ জনপ্রিয় কিছু গান পরিবেশিত হবে। পুরো আয়োজনের শব্দ ব্যবস্থাপনায় থাকবেন মৃদুল কান্তি সরকার।
আয়োজনটির মধ্য দিয়ে প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে নতুন করে আত্মিক সংযোগ তৈরির পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলা কবিতার সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস থাকবে।
সাইফুল আজম সিদ্দিকী একাধারে সাংবাদিক, কলামিস্ট, প্রবাসী ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক এবং আবৃত্তিকার। ইউনিভার্সিটি অব মিশিগান থেকে উচ্চশিক্ষা লাভের পর বর্তমানে বহুজাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্টেলান্টিসে প্রকৌশল ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চায় নিবেদিত সাইফুল আজম প্রবাসের সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই