আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন
মাধবপুরের কৃতী শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

জীবনে প্রথম হওয়ার চেয়ে ভালো মানুষ  হওয়া জরুরি -অধ্যাপক ডা. কামরুল 

  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০১:২২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০১:২২:০৭ অপরাহ্ন
জীবনে প্রথম হওয়ার চেয়ে ভালো মানুষ  হওয়া জরুরি -অধ্যাপক ডা. কামরুল 
মাধবপুর (হবিগঞ্জ), ৩১ অক্টোবর : হবিগঞ্জের মাধবপুরে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া।
মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শাহাবুদ্দিন, সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ডা. তাফাজ্জল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ইউনিভার্সেল কলেজের অধ্যক্ষ কুদরত এলাহী পুন্নম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি শফিকুল বারী, দৈনিক সিলেটের ডাক-এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, আফরোজা খাতুন, মাধবপুর যুবদলের সাধারণ সম্পাদক কবির খান চৌধুরী, মোহাম্মদ মুছা মিয়া ও সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর। এ ছাড়া বক্তব্য দেন শিক্ষার্থী আদৃতা দেব চৌধুরী ও মিন্টন সূত্রধর।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জিপিএ-৫ অর্জনের এই সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জীবনে প্রথম হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া বেশি জরুরি। শিক্ষার্থীদের মাদক ও কোমল পানীয় থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, মাদকের আগ্রাসনে যুবসমাজ বিপথগামী হচ্ছে। অন্যদিকে কোমল পানীয় শরীরের জন্য নানা ধরনের ক্ষতির কারণ হতে পারে। ছাত্রজীবন থেকেই মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। মানবিক মূল্যবোধ ছাড়া উচ্চশিক্ষা অর্জনের প্রকৃত সার্থকতা নেই। মা ও মাটির সঙ্গে সম্পর্ক অটুট রাখারও আহ্বান জানান তিনি। এ সময় কৃতী শিক্ষার্থীদের মায়েদের চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকারসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথি।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও গবেষক ড. শাহাবুদ্দিন বলেন, শিক্ষাক্ষেত্রে মাধবপুরের অতীত গৌরব ফিরিয়ে আনতে অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মাধবপুরের অনেক কৃতী সন্তান নাসাসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে এলাকার সুনাম ও গৌরব বৃদ্ধি করেছেন। এ ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছে। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, চিকিৎসাসেবাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি মাধবপুরের মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২০০ শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ

আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ