আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা

আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা

  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ১০:০৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ১০:০৭:৩১ অপরাহ্ন
আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা
স্টার্লিং হাইটস, ৩১ অক্টোবর : হ্যালোইন সপ্তাহান্তে আগামীকাল রোববার (১ নভেম্বর) ভোর ২টায় যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের ডেলাইট সেভিং টাইম শেষ হচ্ছে। এ সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টা করতে হবে। ফলে বাড়তি এক ঘণ্টা ঘুমানোর সুযোগ পাবেন বাসিন্দারা। একই সঙ্গে সময় আবার ফিরে যাবে স্ট্যান্ডার্ড টাইমে।
ডেলাইট সেভিং টাইম শেষ হওয়ার ফলে এখন থেকে সূর্যাস্ত হবে আগের তুলনায় এক ঘণ্টা আগে। এতে বিকেল ও সন্ধ্যায় দ্রুত অন্ধকার নেমে আসবে। দিনের আলো ব্যবহারের সময়ও কমে আসবে।
বছরে দুবার ঘড়ির কাঁটা পরিবর্তনের প্রচলিত নিয়ম বাতিল করে ডেলাইট সেভিং টাইম স্থায়ী করার উদ্যোগ নেওয়া হলেও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ‘সানশাইন প্রোটেকশন অ্যাক্ট’ ৩০৮-১১৭ ভোটে পাস হয়। প্রস্তাবিত আইনটি কার্যকর হলে দেশটির অধিকাংশ অঞ্চলে সারা বছর ডেলাইট সেভিং টাইম চালু থাকত। তবে সিনেটে বিলটি অনুমোদন না পাওয়ায় বিদ্যমান সময়সূচিই বহাল থাকছে।
বর্তমান ফেডারেল আইন অনুযায়ী, প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় রোববার ডেলাইট সেভিং টাইম শুরু হয় এবং নভেম্বরের প্রথম রোববার শেষ হয়। সে অনুযায়ী, আগামীকাল ১ নভেম্বর সময় পরিবর্তনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে স্ট্যান্ডার্ড টাইম কার্যকর হবে।
মিশিগানে আগামী ২০২৭ সালের ১৪ মার্চ পর্যন্ত স্ট্যান্ডার্ড টাইম বহাল থাকবে। ওই দিন ভোর ২টায় আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দিয়ে ডেলাইট সেভিং টাইম শুরু হবে।

হ্যালোইনের রাতেই সময় 
পরিবর্তনের পালা
এ বছর হ্যালোইন ও ডেলাইট সেভিং টাইম শেষ হওয়ার সময় মিলে গেছে একই সপ্তাহান্তে। শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে হ্যালোইন শেষ হওয়ার দুই ঘণ্টা পর, রোববার (১ নভেম্বর) ভোর ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টা করা হবে।
এর ফলে শনিবার রাতে হ্যালোইন উদ্‌যাপনে যারা গভীর রাত পর্যন্ত বাইরে থাকবেন, তাঁরা বাড়তি এক ঘণ্টা সময় পাবেন। ঘড়ির কাঁটা পিছিয়ে যাওয়ায় সময়ের এই পরিবর্তন ঘটবে।
এটি ক্যালেন্ডারের একটি কাকতালীয় ঘটনা। প্রতি বছর নভেম্বরের প্রথম রোববার ডেলাইট সেভিং টাইম শেষ হলেও তা সবসময় হ্যালোইন সপ্তাহান্তে পড়ে না। সর্বশেষ ২০২০ সালে হ্যালোইনের পরপরই ঘড়ির সময় পরিবর্তন হয়েছিল।

সব অঙ্গরাজ্যে কি ঘড়ির 
সময় পরিবর্তন হয়?
না। যুক্তরাষ্ট্রের হাওয়াই এবং অ্যারিজোনার অধিকাংশ এলাকায় সারা বছর স্ট্যান্ডার্ড টাইম চালু থাকে। ফলে সেখানে ঘড়ির কাঁটা পরিবর্তন করতে হয় না। এ ছাড়া আমেরিকান সামোয়া, গুয়াম, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস, পুয়ের্তো রিকো ও ইউএস ভার্জিন আইল্যান্ডসেও ডেলাইট সেভিং টাইম অনুসরণ করা হয় না।
মিশিগানেও মৌসুমী সময় পরিবর্তন বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২১ সালে অঙ্গরাজ্যের আইনসভায় এ-সংক্রান্ত একটি বিল পাস হলেও নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়ায় তা কার্যকর হয়নি। ফলে মিশিগানের বাসিন্দাদের এখনো বছরে দুবার ঘড়ির সময় পরিবর্তন করতে হয়।
১৯৬৬ সালের ‘ইউনিফর্ম টাইম অ্যাক্ট’-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের জাতীয় কাঠামো নির্ধারিত হয়। বর্তমানে মার্চের দ্বিতীয় রোববার এ সময় শুরু এবং নভেম্বরের প্রথম রোববার শেষ হওয়ার নিয়মটি ২০০৭ সাল থেকে কার্যকর রয়েছে।
ডেলাইট সেভিং টাইমের উদ্দেশ্য উষ্ণ মাসগুলোতে সকালের এক ঘণ্টা দিনের আলো সন্ধ্যার দিকে সরিয়ে নেওয়া। তবে জ্বালানি সাশ্রয়, স্বাস্থ্য, যানবাহন চলাচলের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনযাত্রায় এর প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে।
স্থায়ী ডেলাইট সেভিং টাইমের সমর্থকেরা সন্ধ্যায় বেশি সময় দিনের আলো পাওয়ার পক্ষে। অন্যদিকে, ঘুম ও চিকিৎসাবিশেষজ্ঞদের অনেকে শীতকালে সকালে দীর্ঘ সময় অন্ধকার থাকা এবং শরীরের স্বাভাবিক জৈবিক ছন্দ বা ‘সার্কাডিয়ান রিদম’-এর ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ড়ির সময় পরিবর্তন বন্ধের 
বিল ঝুলে আছে সিনেটে
গত ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ‘সানশাইন প্রোটেকশন অ্যাক্ট’ (Sunshine Protection Act) উভয় দলের সমর্থনে ৩০৮-১১৭ ভোটে পাস হয়। বিলটি কার্যকর হলে দেশের অধিকাংশ অঞ্চলে ডেলাইট সেভিং টাইম সারা বছর চালু থাকবে। ফলে প্রতি নভেম্বরে ঘড়ির কাঁটা পিছিয়ে স্ট্যান্ডার্ড টাইমে ফেরার প্রয়োজন হবে না।
পরে বিলটি সিনেটে পাঠানো হয় এবং ১৫ জুলাই সিনেটের বাণিজ্য, বিজ্ঞান ও পরিবহনবিষয়ক কমিটিতে পাঠানো হয়। তবে সিনেটে এখনো বিলটি অনুমোদন পায়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ডেলাইট সেভিং টাইম স্থায়ী করার পক্ষে সমর্থন জানিয়েছেন। বছরে দুবার ঘড়ির সময় পরিবর্তনের প্রচলিত নিয়ম বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
তবে ফেডারেল আইনে পরিবর্তন না আসায় ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার নিয়ম বহাল থাকছে।

 মার্চে ফিরবে ডে-লাইট 
সেভিং টাইম
আগামী ১৪ মার্চ ২০২৭, রোববার ডে-লাইট সেভিং টাইম পুনরায় শুরু হবে। ওই দিন ভোর ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ৩টা করা হবে।
ততদিন পর্যন্ত মিশিগানে স্ট্যান্ডার্ড টাইম বা প্রচলিত সময়সূচি কার্যকর থাকবে। নভেম্বরের সময় পরিবর্তনের ফলে সূর্যোদয় ও সূর্যাস্ত—দুটিই আগের তুলনায় এক ঘণ্টা আগে ঘটবে। ডিসেম্বর মাসে বছরের সবচেয়ে ছোট দিনগুলোতে এ পরিবর্তন আরও স্পষ্ট হয়ে ওঠে।
আগামী ২১ ডিসেম্বর হবে শীতকালীন অয়নকাল বা উইন্টার সলস্টিস। উত্তর গোলার্ধে এ দিনটি বছরের সবচেয়ে ছোট দিন। এরপর থেকে ধীরে ধীরে দিনের আলোর সময় বাড়তে থাকে। মার্চে ডে-লাইট সেভিং টাইম ফিরে এলে ঘড়ির সময় আবার এক ঘণ্টা এগিয়ে যাবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ

আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ