আমেরিকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা

নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ১২:৩৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ১২:৩৫:২৭ পূর্বাহ্ন
নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল
হ্যামট্রাম্যাক, ১ নভেম্বর : প্রবাসের মাটিতে ধর্মীয় আবহ, ভক্তি আর আধ্যাত্মিকতার এক অনন্য মিলনস্থলে পরিণত হয়েছে মিশিগানের হ্যামট্রাম্যাক সিটির রাধাকৃষ্ণ টেম্পল। মিশিগান কালী বাড়ি ও দুর্গা টেম্পলের পাশাপাশি হ্যামট্রাম্যাক সিটির এই মন্দিরটিও এখন ভক্তদের পদচারণায় মুখরিত। প্রতিদিনের নিত্যপূজা, সাপ্তাহিক ধর্মীয় আয়োজন এবং বিভিন্ন পূজা-পার্বণকে কেন্দ্র করে মন্দিরটিতে ক্রমেই বাড়ছে ভক্তদের সমাগম।
টেম্পলটি উদ্বোধনের পর থেকেই সপ্তাহের সাত দিনই নিয়মিত নিত্যপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিনের পূজা-অর্চনার পাশাপাশি সপ্তাহান্তের দুই দিন, অর্থাৎ শনিবার ও রোববার, কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান থাকছেই। কখনো বিশেষ পূজা, কখনো যজ্ঞ, আবার কখনো কীর্তন, গীতাপাঠ কিংবা বৈষ্ণব সেবার আয়োজন সব মিলিয়ে মন্দিরটি প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় চর্চা ও মিলনমেলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হচ্ছে।
গতকাল শনিবার বিপদনাশিনী পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তদের ব্যাপক সমাগম। সকাল থেকেই পূজা দিতে আসেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় দেবীর পূজা। আয়োজনের মধ্যে ছিল পূজা-অর্চনা, যজ্ঞ, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ। পাশাপাশি অনুষ্ঠিত হয় বৈষ্ণব সেবা, হরিনাম সংকীর্তন ও পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ। গীতাপাঠ করেন সদানন্দ দাস অধিকারী। তাঁর কণ্ঠে গীতার শ্লোক ও ধর্মীয় ব্যাখ্যা উপস্থিত ভক্তদের মধ্যে সৃষ্টি করে এক নিবিড় আধ্যাত্মিক আবহ। মন্দিরের পরিবেশে ছিল ভক্তি, নিষ্ঠা ও ধর্মীয় অনুভূতির এক অপূর্ব সমন্বয়। সবশেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। 

প্রতিমার সৌন্দর্যে 
নিত্যপূজার ছাপ
দুর্গাপূজার কোনো একদিন মন্দিরের সেক্রেটারি জিতেশ আচার্য এই প্রতিবেদককে মন্দিরের প্রতিমাগুলোর সামনে নিয়ে যান। প্রতিমাগুলোর দিকে একদৃষ্টে তাকাতে বললেন তিনি। সত্যিই, প্রতিটি প্রতিমার মুখাবয়বে যেন এক অপার্থিব দীপ্তি। চোখেমুখে প্রশান্তি, সাজসজ্জায় নান্দনিকতা আর মূর্তির অবয়বে এক ধরনের জীবন্ত সৌন্দর্য। মনে হচ্ছিল, প্রতিটি প্রতিমাই যেন ভক্তদের দিকে স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে।
জিতেশ আচার্য প্রতিমাগুলোর দিকে তাকিয়ে বললেন, নিয়মিত নিত্যপূজার কারণেই প্রতিমাগুলোর এমন সজীব ও উজ্জ্বল রূপ বজায় রয়েছে। প্রতিদিন পূজা-অর্চনা, পরিচর্যা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মন্দিরের প্রতিটি দেবদেবীর প্রতিমাকে যথাযথ মর্যাদায় রাখা হয়। তাঁর কথায়, মন্দির কেবল একটি উপাসনালয় নয়; এটি ভক্তদের বিশ্বাস, ভালোবাসা ও আধ্যাত্মিক সম্পর্কের জায়গা। প্রবাসে মন্দির প্রতিষ্ঠা করা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় চ্যালেঞ্জ সেটিকে নিয়মিত ধর্মীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রাণবন্ত রাখা। সেই জায়গা থেকে রাধাকৃষ্ণ টেম্পলের প্রতিদিনের নিত্যপূজা ও সপ্তাহান্তের ধারাবাহিক আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল

নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল