ডেট্রয়েট, ১ নভেম্বর : হ্যালোউইনের রাতে বাড়ি বাড়ি ঘুরে ‘ট্রিক-অর-ট্রিট’ শেষে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছে ডেট্রয়েটের পাঁচ বছর বয়সী এক শিশু। শিশুটি বুকে গুলিবিদ্ধ হলেও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
ডেট্রয়েট পুলিশের ডেপুটি চিফ আর্নল্ড উইলিয়ামস এক ভিডিও বার্তায় জানান, ৩১ অক্টোবর রাত ৯টার দিকে আইরোকোয়িস (Iroquois) এলাকার ৫২০০ ব্লকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার সময় শিশুটির পরনে হ্যালোউইনের পোশাক ছিল।
উইলিয়ামস বলেন, ঘটনার সময় শিশুটি বাড়ির পেছনের একটি কক্ষে খেলছিল। সে কিছুক্ষণ আগেই ‘ট্রিক-অর-ট্রিট’ শেষে বাড়ি ফিরেছিল। তিনি ঘটনাটিকে অত্যন্ত অর্থহীন ও বিবেকহীন বলে উল্লেখ করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাড়ির পেছন দিক থেকে গুলি চালানো হয়েছে। তবে হামলাকারী পায়ে হেঁটে এসেছিল, নাকি কোনো যানবাহনে করে এসেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন উইলিয়ামস। তথ্যদাতারা ‘ক্রাইমস্টপার্স’-এর ১-৮০০-SPEAK-UP নম্বরে অথবা ডেট্রয়েট পুলিশের সপ্তম প্রিসিনক্ট ডিটেকটিভ ব্যুরোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :