ডেট্রয়েট, ১ নভেম্বর : ডেট্রয়েটের লজ ফ্রিওয়েতে আজ রোববার ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন।
মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ২টার দিকে তিন নারীকে বহনকারী একটি গাড়ি এম-১০ (M-10) মহাসড়ক দিয়ে ওয়াইওমিং অ্যাভিনিউয়ের কাছে দক্ষিণ দিকে যাচ্ছিল। এ সময় চালক রাস্তার বাঁক নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন।
এতে গাড়িটি রাস্তার পাশের ঢাল বেয়ে ওপরে উঠে শূন্যে ভেসে গিয়ে ওয়াইওমিং অ্যাভিনিউ থেকে দক্ষিণমুখী প্রবেশপথের কাছে একটি কংক্রিটের ব্যারিয়ারে সজোরে আঘাত করে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে স্টেট পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতি ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :