আমেরিকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১২:৩৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১২:৩৮:১৩ পূর্বাহ্ন
ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব
হ্যামট্রাম্যাক, ৩ নভেম্বর : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বলে জানিয়েছেন হ্যামট্রাম্যাকের সাবেক মেয়র আমের গালিব।
গত ২১ অক্টোবর ফেসবুকে দেওয়া এক পোস্টে গালিব লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর আস্থা রাখা এবং সমর্থন জোগানোর জন্যও তাঁকে ধন্যবাদ জানাই।”
তিনি আরও লেখেন, “যুক্তরাষ্ট্রজুড়ে আরব আমেরিকানদের সামনে থাকা প্রতিটি চ্যালেঞ্জ সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়তো আমার পক্ষে সম্ভব নয়। তবে হোয়াইট হাউসে আরব আমেরিকান সম্প্রদায়ের একটি বলিষ্ঠ ও নিবেদিত কণ্ঠস্বর হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। তাদের উদ্বেগ যেন যথাযথভাবে শোনা হয় এবং তাদের দৃষ্টিভঙ্গি যেন যথাযথ গুরুত্ব পায়, তা নিশ্চিত করব।”
পোস্টে গালিব আরও জানান, তিনি ‘আমেরিকর্পস’ (AmeriCorps)-এ কৌশলগত অংশীদারিত্ববিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। আমেরিকর্পস একটি ফেডারেল সংস্থা, যা যুক্তরাষ্ট্র ও এর অধীনস্থ অঞ্চলগুলোতে জাতীয় সেবা এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করে। এ বিষয়ে মন্তব্য জানতে সোমবার হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসা আমের গালিব ২০২১ সালে হ্যামট্রাম্যাকের তৎকালীন মেয়র কারেন মাজেউস্কিকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। গালিবের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিপরীতে ট্রাম্প তাঁর সমর্থন চেয়েছিলেন। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে গালিব ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণা করেন। পরে গালিব ও হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলের তিন সদস্য ট্রাম্পের ২০২৫ সালের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে ২০২৫ সালের মার্চে ট্রাম্প কুয়েতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে আমের গালিবকে মনোনয়ন দেন। তবে রিপাবলিকান দলের অন্তত চারজন মার্কিন সিনেটর তাঁর মনোনয়নের বিরোধিতা করেন। ফলে সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটিতে মনোনয়ন অনুমোদনের জন্য প্রয়োজনীয় সমর্থন পাওয়া যায়নি। সে সময় গালিব জানিয়েছিলেন, তিনি রাষ্ট্রদূত পদে মনোনয়ন প্রত্যাহার করবেন না।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ