আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা

ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১২:৪৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১২:৪৪:০১ অপরাহ্ন
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের
ডেট্রয়েট, ৫ নভেম্বর : মিশিগানের ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
ডেট্রয়েট পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, রাত ১২টা ২০ মিনিটের দিকে ভ্যানকুভার স্ট্রিটের ৫৩০০ ব্লকে গুলির ঘটনা ঘটেছে বলে খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এলাকাটি টায়ারম্যান অ্যাভিনিউ ও ইন্টারস্টেট-৯৬-এর কাছাকাছি।
পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে তাঁরা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে চিকিৎসাকর্মীরা এসে তাঁকে মৃত ঘোষণা করেন।
তদন্তকারীরা জানিয়েছেন, কী পরিস্থিতিতে এবং কী কারণে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।
এ ঘটনায় কিংবা সন্দেহভাজন ব্যক্তিদের সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে ডেট্রয়েট পুলিশ বিভাগের হোমিসাইড ইউনিটে (হত্যাকাণ্ড তদন্ত শাখা) (৩১৩) ৫৯৬-২২৬০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মেট্রো ডেট্রয়েট এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক গুলিবর্ষণের ঘটনার মধ্যে এটি সর্বশেষ।
গত সপ্তাহে ম্যাডিসন হাইটসের ‘স্পিরিট হ্যালোউইন’ দোকানে গুলিবিদ্ধ হয়ে ডেট্রয়েটের ২১ বছর বয়সী এক যুবক নিহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওক পার্কের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
একই সপ্তাহে ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে লিভারনোইস অ্যাভিনিউ ও বুয়েনা ভিস্তা স্ট্রিট এলাকায় গুলিবিদ্ধ হয়ে আরও এক ব্যক্তি নিহত হন।
এর আগের মাসে ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে ওয়েস্ট উইলিস স্ট্রিটের ৭০০ ব্লকে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি আহত হন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২