আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১১:৪৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১১:৪৬:৩১ পূর্বাহ্ন
লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি
গত ২৩ অক্টোবর মারিনকো ফার্মেসির সহ-মালিক ও দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট ম্যাট মারিনকো ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাওয়ান তানুসকে ওষুধের অর্ডার যাচাইয়ের কাজে তত্ত্বাবধান করছেন/Robin Buckson, The Detroit News

হেজেল পার্ক, ৬ নভেম্বর : সম্প্রতি একদিন একজন রোগীর ডায়াবেটিসের ওষুধের প্রেসক্রিপশন পূরণ করতে গিয়ে প্রায় ১৩৩ ডলার লোকসানের মুখে পড়েন ফার্মাসিস্ট ম্যাট মারিনকো। দুই মাসের জন্য প্রয়োজনীয় ওই ওষুধ কিনতে ফার্মেসির খরচ হয়েছিল ১ হাজার ৯৩৩ ডলার ৩২ সেন্ট। অথচ বিমা কোম্পানির কাছ থেকে পরিশোধ হিসেবে পাওয়া গেছে মাত্র ১ হাজার ৮০০ ডলার ৪০ সেন্ট।
মারিনকো ফার্মেসির দায়িত্বে থাকা ম্যাট মারিনকো বলেন, “এ ধরনের লোকসান কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।” তাঁর পরিবারের মালিকানাধীন এই ফার্মেসি ৮০ বছরেরও বেশি সময় ধরে হেজেল পার্ক এলাকায় সেবা দিয়ে আসছে।
অনেক ফার্মাসিস্টের মতে, বিমা কোম্পানির কাছ থেকে ওষুধের মূল্য বাবদ অর্থ ফেরত পাওয়ার (রিইম্বারসমেন্ট) ক্ষেত্রে বিদ্যমান সমস্যার কারণে তাঁদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হতে হচ্ছে। গত অক্টোবরে মিশিগানে ছয়টি স্বতন্ত্র ফার্মেসি বন্ধ হয়ে গেছে। এর মধ্যে রয়েছে ‘হোমটাউন ফার্মেসি’র চারটি শাখা এবং ‘ফ্রেডস ফার্মেসি’র থ্রি রিভার্স ও ভিক্সবার্গ এলাকার দুটি শাখা। হোমটাউন ফার্মেসি জানিয়েছে, ফার্মেসি বেনিফিট ম্যানেজারদের (পিবিএম) অর্থ পরিশোধ পদ্ধতির কারণে সৃষ্ট আর্থিক চাপের মুখে মাসকেগনের কাছাকাছি একটি এবং ট্র্যাভার্স সিটি এলাকায় তিনটি শাখা বন্ধ করতে হয়েছে।
এসব ফার্মেসি বন্ধ হয়ে যাওয়া মূলত বৃহত্তর একটি প্রবণতার অংশ। মিশিগান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অঙ্গরাজ্যজুড়ে প্রায় ২৭৫টি ফার্মেসি বন্ধ হয়েছে। এর মধ্যে ৯১টিই ছিল ইন্ডিপেন্ডেন্ট ফার্মেসি।
মিশিগানজুড়ে ইন্ডিপেন্ডেন্ট ফার্মেসিগুলো ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে পড়েছে। মালিকদের অভিযোগ, পিবিএমের বিভিন্ন নীতির কারণে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠছে। তবে পিবিএম শিল্পের প্রতিনিধিরা ফার্মেসি বন্ধ হওয়ার পেছনে নিজেদের দায় অস্বীকার করেছেন। তাঁদের দাবি, ফার্মেসিগুলোর হাতেই পরিচালন ব্যয় নিয়ন্ত্রণের সুযোগ রয়েছে।
এদিকে, অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা পিবিএম-সংক্রান্ত চলমান সংস্কারগুলোর কার্যকারিতা পর্যালোচনা করছেন। অন্যদিকে, আর্থিক সংকট মোকাবিলা করে টিকে থাকতে ওষুধ কেনার ক্ষেত্রে নিজেদের ক্রয়ক্ষমতা বাড়ানোর উপায় খুঁজছে ফার্মেসিগুলো।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
২০২৭ সালের গ্রীষ্মে খুলবে না ট্রয় অ্যাকুয়াটিক সেন্টার

২০২৭ সালের গ্রীষ্মে খুলবে না ট্রয় অ্যাকুয়াটিক সেন্টার