আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল

হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১২:০৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১২:০৭:২৭ অপরাহ্ন
হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে দীপাবলি উদ্‌যাপন উপলক্ষে প্রদীপ প্রজ্বলন করছেন। ৬ নভেম্বর ২০২৬। ছবি : দ্য হোয়াইট হাউস।

ওয়াশিংটন, ৭ নভেম্বর: হোয়াইট হাউসের ওভাল অফিসে দীপাবলি উদ্‌যাপনে অংশ নিয়ে ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্বলন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূত শীর্ষ ব্যবসায়ী, প্রযুক্তি উদ্যোক্তা, কূটনীতিক এবং মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রযুক্তিপ্রতিষ্ঠান গোকির (GOQii) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গোন্দাল ট্রাম্পের হাতে তুলসীদাস রচিত ‘হনুমান চালিশা’ উপহার হিসেবে তুলে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গোন্দাল জানান, প্রদীপ প্রজ্বলনের সময় তিনি ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হওয়া এবং অন্ধকারের ওপর আলোর বিজয়ের জন্য প্রার্থনা করেছেন। ‘যুগ যুগ জিয়ো’ উচ্চারণ করে বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায় ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা, মাইক্রনের সিইও সঞ্জয় মেহরোত্রা, খ্যাতনামা শেফ বিকাশ খান্না এবং ধাল্লা গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট ও সিইও রুবি ধাল্লা। এ ছাড়া নাক সিস্টেমসের প্রতিষ্ঠাতা ও সিইও রাজীব শর্মা, কেশবম ডিসির প্রেসিডেন্ট বিশ্বজিৎ মল্লামপাটিসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে যোগ দেন।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এফবিআই পরিচালক কাশ প্যাটেল, ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পরিচালক জয় ভট্টাচার্য এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদি।
উল্লেখ্য, হোয়াইট হাউসে দীপাবলি উদ্‌যাপনের সূচনা ২০০৩ সালে, তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে। সে সময় মূলত আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ে এ আয়োজন অনুষ্ঠিত হতো। ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রদীপ প্রজ্বলন করেন। সেই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে হোয়াইট হাউসের বিভিন্ন স্থানে দীপাবলি উদ্‌যাপনের আয়োজন হয়ে আসছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির