আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০২:১৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০২:১৭:৪৭ পূর্বাহ্ন
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  
নিউ জার্সি, ৯ নভেম্বর : আমেরিকার নিউজার্সি ষ্টেটের বিভিন্ন শহরে গতকাল রবিবার রাতে প্রাণের আমেজে শ্যামাপূজা ও দীপাবলী উদযাপিত হয়েছে। 
শ‍্যামা পূজা উপলক্ষে দেবীর আরাধনা, প্রদীপ প্রজ্জ্বলন, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।
‘‘ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাও আলো/ জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রিরে’’– সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা বা দীপাবলী’ উৎসব। অধিবাসের মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পুস্পাঞ্জলি এবং ষোড়শ উপচারে দেবী কালির পূজার মাধ্যমে অশুভ শক্তিকে পরাজিত করে কল্যাণের শক্তি লাভের লক্ষ্যে বিভিন্ন মন্দিরে সমবেত হন ভক্ত অনুরাগীরা।
শক্তি ও শান্তির দেবী শ্যামার আগমন উপলক্ষে নিউ জার্সির সনাতনী হিন্দু সম্প্রদায়ের মনে-প্রাণে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শ্যামা পূজা উপলক্ষে প্রবাসী সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে বাড়িতে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন।
ওইদিন সন্ধ্যা থেকে ঢাক-ঢোল, কাঁসর আর উলুধ্বনিতে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ। শ‍্যামা পূজার মাধ্যমে দেবীর কৃপা লাভের জন্য, সকল কর্মফল থেকে মুক্তি পেতে এবং জীবনের সকল দুঃখ-দুর্দশা দূর করতে প্রার্থনা করেন ভক্তরা। 
শ‍্যামা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্যামা সংগীত, ভজন পরিবেশন করেন আয়োজক সংগঠনের সদস্যরা। ভক্তদের মহাপ্রসাদ আস্বাদনের মাধ্যমে শেষ হয় পূজার কর্মসূচী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত