আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০১:৫৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০১:৫৮:১১ অপরাহ্ন
ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ
ডেট্রয়েট, ৯ নভেম্বর : শহরের পূর্বাঞ্চলের একটি বাড়ি থেকে গত সপ্তাহান্তে এক পুরুষ ও এক নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে নিহত দুজনকে স্বামী-স্ত্রী বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশের হোমিসাইড ইউনিট।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ৮ নভেম্বর রোববার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বেডফোর্ড স্ট্রিটের ৫০০০ ব্লকের একটি বাড়িতে বাসিন্দাদের খোঁজখবর নিতে (ওয়েলফেয়ার চেক) পুলিশকে ডাকা হয়। বাড়িটি ইস্ট আউটার ড্রাইভ ও চ্যান্ডলার পার্ক ড্রাইভ এলাকার কাছে অবস্থিত।
পুলিশ জানায়, বাড়িতে প্রবেশ করে এক পুরুষ ও এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। প্রাথমিক তদন্তে তাঁদের স্বামী-স্ত্রী বলে শনাক্ত করা হয়েছে।
পুলিশের ধারণা, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সদস্যরা নিহত নারীকে ৪২ বছর বয়সী জাসমিয়ার কার্টার হিসেবে শনাক্ত করেছেন। সরকারি নথিপত্রে কার্টারের ঠিকানা বেডফোর্ড স্ট্রিটের ৫৭০০ ব্লকে উল্লেখ রয়েছে।
এদিকে, গত মাসে ডেট্রয়েট কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২৬ সালের প্রথম নয় মাসে শহরে হত্যাকাণ্ডের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ কমে ১০৫টিতে দাঁড়িয়েছে। একই সময়ে গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যাওয়ার ঘটনা প্রায় ৯ শতাংশ কমে ৩২২টিতে নেমে এসেছে।
এর কয়েক দিন আগে শহরের পশ্চিমাঞ্চলে টায়ারম্যান অ্যাভিনিউ ও ইন্টারস্টেট ৯৬-এর কাছে ভ্যাঙ্কুভার স্ট্রিটের ৫৩০০ ব্লকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এর আগের সপ্তাহে লিভারনয়েস অ্যাভিনিউ ও বুয়েনা ভিস্তা স্ট্রিট এলাকায় আরও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি