লন্ডন, ১০ নভেম্বর : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা সংগঠনের সদস্যদের অংশগ্রহণে ইউনিটি অব মৌলভীবাজারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের আমার গাঁও রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ আয়োজন সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা যৌথভাবে পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি লিটন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন সানি ও ট্রেজারার মোহাম্মদ মুহিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কনভেনর ও প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মোহাম্মদ মকিস মনসুর। এ ছাড়া অ্যাকাউন্ট্যান্ট রফিক হায়দার, সৈয়দ ফজলুল হক সেলিম, শেখ সালামত তালুকদার, গোলাম মোস্তফা চৌধুরী, আব্দুস সোবহান সুহেল, সৈয়দ সুয়েব, ইব্রাহিম তালুকদার, শাহ শাফী, আব্দুল মালিক, দিলু মিয়া, সৈয়দ শামীম ইসলাম, কামরুজ্জামান খান কমরু, শফিকুর রহমান ও লিটু খানসহ সংগঠনের নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম ও বিভিন্ন প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন শামীম চৌধুরী, ফয়ছল ইসলাম, নিয়ামত খান, সেলিম আহমেদ, তপু তোফায়েল খান, মাহবুবুর রহমান শিবলু, সৈয়দ কাহের, রাসেল খান, আমিনুর রহমান চৌধুরী, মুহিত মিয়া, সৈয়দ রুয়েজ আহমেদ, সুহেল আহমেদ, সিপু আহমেদ, রাজু আহমেদ, শেখ জাকির আলী, রেজওয়ান রউফ রাজু, সাদিকুর রহমান, বেলাল আহমেদ, সাইফুল হক খালেদ, নাজমুল ইসলাম ও সিপার আহমেদসহ অন্যরা।
এদিকে, ইউনিটি অব মৌলভীবাজারের সাবেক কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সম্প্রতি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শমশেরনগর বিমানবন্দর চালুসহ ১০ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিনুর চৌধুরী। পরে সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইফতেখার উদ্দিন আহমেদ, বাংলাদেশ টিমের সাবেক সংগঠক মরহুম মোহাম্মদ কামাল মনসুরসহ প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মোহাম্মদ মুহিবুর রহমান।
সভায় সংগঠনের বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন ট্রেজারার মোহাম্মদ মুহিবুর রহমান। এ সময় জেনারেল সেক্রেটারি লিটন চৌধুরী সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনে জানানো হয়, পবিত্র রমজান মাসে প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে মৌলভীবাজার জেলার ৬০০ দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া জেলার ছয়টি এতিমখানায় খাদ্যসামগ্রী দেওয়া হয়। জেলা শহরের বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে প্রায় এক হাজার পথচারীর মধ্যে প্যাকেটজাত ইফতার বিতরণ করা হয়। একই সময়ে ৫০০ নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দুই লাখ টাকা ব্যয়ে মৌলভীবাজার সদর থানায় চারটি এবং রাজনগর থানায় চারটি—মোট আটটি নলকূপ স্থাপন করা হয়েছে। এ ছাড়া এক লাখ টাকা ব্যয়ে জেলার দুটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ এবং জেলা জজ আদালতে চেয়ার প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত বছর মৌলভীবাজার জেলার উন্নয়ন ও মানবিক কার্যক্রমে মোট ১৪ লাখ টাকা ব্যয় করা হয়েছে।
সভায় আগামী সম্মেলনের আগে পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে সংগঠনের উপদেষ্টারা সদস্য ফরম পূরণের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সমাপনী বক্তব্যে ইউনিটি অব মৌলভীবাজারের সভাপতি আব্দুর রউফ তালুকদার উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সংগঠনের অগ্রযাত্রা এবং বিভিন্ন মানবিক প্রকল্প বাস্তবায়নে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সাজেল আহমেদ :