আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা
রহস্যের জট খুলতে পারেনি ডেট্রয়েট নিউজ

ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ১২:৩২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ১২:৩২:০৯ অপরাহ্ন
ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ৯ নভেম্বরের একটি ভিডিওতে ডেট্রয়েটের সিটি বাস থেকে একটি ঘোড়াকে বেরিয়ে আসতে দেখা যায়। অস্বাভাবিক এই দৃশ্য ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন/koutureyae

ডেট্রয়েট, ১০ নভেম্বর : ডেট্রয়েটের একটি সিটি বাসে কি সত্যিই দুটি ঘোড়া ওঠার চেষ্টা করেছিল, নাকি পুরোটাই ছিল নিছক কৌতুক? সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে এমনই প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে।
প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুটি ঘোড়াকে নিয়ে তিন ব্যক্তি ডেট্রয়েটের একটি বাসস্টপে দাঁড়িয়ে আছেন। একপর্যায়ে তাঁরা ঘোড়া দুটিকে বাসের সামনের দরজা দিয়ে ভেতরে তোলেন। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই ঘোড়াগুলোকে বাসের মাঝের দরজা দিয়ে নামিয়ে আনতে দেখা যায়। এরপর তাঁদের একজন আবার বাসে ওঠেন, আর বাকি দুজন ঘোড়া দুটিকে নিয়ে বাসস্টপ থেকে চলে যান।

ভিডিওতে যা দেখা যায়
ভিডিওতে ঘোড়া দুটির গায়ের রং গাঢ়। সেগুলোকে সামলানো তিন ব্যক্তির মধ্যে দুজনের পরনে ছিল গাঢ় রঙের জ্যাকেট ও প্যান্ট। তাঁদের মাথা হুড বা শীতের টুপিতে ঢাকা ছিল। তৃতীয় ব্যক্তির পরনে ছিল জ্যামিতিক নকশার কালো-সাদা পঞ্চো এবং মাথায় ধূসর রঙের লোমশ টুপি।
বাসের হুইলচেয়ার লিফট গুটিয়ে নেওয়া পর্যন্ত তাঁরা অপেক্ষা করেন। এরপর ঘোড়া দুটিকে নিয়ে বাসের সামনের দরজা দিয়ে ওঠেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাঝের দরজা দিয়ে বেরিয়ে আসেন।
এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তির কণ্ঠে বিস্ময় শোনা যায়। তাঁকে বলতে শোনা যায়, "আমি জানি, তুই নিশ্চয়ই ফালতু কথা বলছিস! এরা কী করছে?"
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন অ্যাকাউন্টে হাজার হাজার বার দেখা হয়েছে। অস্বাভাবিক এই দৃশ্য নিয়ে নানা রকম কৌতুকপূর্ণ মন্তব্যও করছেন নেটিজেনরা।
কেউ মজা করে বলেছেন, ঘোড়া দুটি হয়তো বাসটিকে বাড়তি ‘হর্সপাওয়ার’ জোগাতে এসেছিল! আবার কেউ প্রশ্ন তুলেছেন, ঘোড়ার পিঠে চড়েই তো গন্তব্যে যাওয়া যেত, তাহলে বাসে ওঠার চেষ্টা কেন?
তবে ভিডিওটির সত্যতা, ঘটনার সময় ও উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ডেট্রয়েট নিউজ সরাসরি সংশ্লিষ্ট সূত্রের কাছ থেকে ঘটনার ব্যাখ্যা জানার চেষ্টা করেও রহস্যের সমাধান করতে পারেনি।

সত্যিই কি এমনটা ঘটেছে?
ভিডিওটির বিষয়ে মন্তব্য জানতে ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ডেট্রয়েট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (DDOT)-এর সঙ্গে যোগাযোগ করে। অফিস সময়ের পর তাদের কাছে বার্তা পাঠানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
ডেট্রয়েট মেয়রের কার্যালয়ের মুখপাত্র জন রোচ জানিয়েছেন, তিনি DDOT কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তবে ঘোড়াগুলো সত্যিই বাসে উঠেছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিডিওতে এমন কোনো স্পষ্ট চিহ্ন বা স্থাপনা দেখা যায়নি, যার মাধ্যমে ঘটনাস্থল শনাক্ত করা সম্ভব।
ধারণা করা হচ্ছে, সোমবার সকালে ‘koutureyae’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম পোস্ট করা হয়। এ বিষয়ে সাক্ষাৎকারের অনুরোধ জানিয়ে ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ওই ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি।
ভিডিওটির নিচে এক মন্তব্যে ‘koutureyae’ লিখেছেন, “ডেট্রয়েট কি আদৌ কোনো বাস্তব জায়গা?”
ভিডিওটির সত্যতা যাচাই করতে ‘দ্য ডেট্রয়েট নিউজ’ কয়েকটি অনলাইন এআই শনাক্তকরণ (AI Detection) টুল ব্যবহার করে। তবে কয়েকটি টুলে ভিডিও বিশ্লেষণের সময় ত্রুটি দেখা দেয়। অন্য একটি টুলের বিশ্লেষণে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা মাত্র ০.২ শতাংশ বলে উল্লেখ করা হয়।

বাসে কি ঘোড়া নিয়ে ওঠা যায়?
শহরটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ডেট্রয়েট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (DDOT) বাসে ‘সার্ভিস অ্যানিমেল’ বা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণী বহনের অনুমতি দেয়। তবে এসব প্রাণীকে অবশ্যই কোনো প্রতিবন্ধী ব্যক্তির সহায়তার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত হতে হবে।
এ সংক্রান্ত নীতিমালায় কোন কোন প্রজাতির প্রাণীকে ‘সার্ভিস অ্যানিমেল’ হিসেবে বিবেচনা করা হবে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে।
নীতিমালা অনুযায়ী, প্রাণীগুলোকে সব সময় মালিকের নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনো প্রাণী যাত্রীদের জন্য নির্ধারিত আসনে বসতে পারবে না। প্রাণী নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিংবা যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করলে বাসচালক সেটিকে বাস থেকে নামিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারেন। অন্যদিকে, সাধারণ পোষা প্রাণী কিংবা কেবল মানসিক প্রশান্তি বা সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে রাখা প্রাণী বাসে বহনের অনুমতি নেই।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য

ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য