আমেরিকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০২:০০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০২:০০:১০ পূর্বাহ্ন
ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা
ডেট্রয়েট, ১১ নভেম্বর : সোমবার ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় তাঁদের দিকে তেড়ে আসা একটি কুকুরকে গুলি করেন দুই কর্মকর্তা। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, আহত দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে সাউথফিল্ড ও সেভেন মাইল রোডের কাছে ফার্গুসন স্ট্রিটের ১৮৫০০ ব্লকের একটি বাড়িতে কোনো সমস্যার খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
পুলিশ জানায়, ৯১১ নম্বরে ফোন করা এক নারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এ সময় তাঁর পোষা কুকুরটি বাঁধন ছিঁড়ে পুলিশ কর্মকর্তাদের দিকে তেড়ে আসে।
তদন্তকারীরা জানান, কুকুরটি দুই কর্মকর্তা ও তাঁদের সঙ্গে থাকা আরও এক কর্মকর্তার দিকে দৌড়ে আসতে থাকলে দুই কর্মকর্তা তাঁদের সরকারি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালান।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কুকুরটি এক কর্মকর্তাকে কামড় দেয়। এ ছাড়া গুলি চালানোর সময় অপর এক কর্মকর্তার পায়ে গুলি লাগে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত এ ঘটনা সম্পর্কে এর বেশি কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না।
মিশিগানে পুলিশ কর্মকর্তাদের আহত হওয়ার সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।
গত মাসে ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে এক সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় পুলিশের একটি টহল গাড়িতে ধাক্কা দিলে দুই কর্মকর্তা আহত হন।
অক্টোবর মাসেই ফ্রেজারে পালিয়ে যাওয়ার সময় এক সন্দেহভাজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গাড়ি দিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা দেন। এতে পুলিশের দুই কর্মকর্তা আহত হন।
এ ছাড়া সেপ্টেম্বরে ইস্টপয়েন্টে পুলিশের কাছ থেকে পালানোর সময় এক সন্দেহভাজন ব্যক্তি গাড়ি দিয়ে এক পুলিশ কর্মকর্তার পায়ের ওপর দিয়ে চলে যান বলে অভিযোগ রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য

ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য