আমেরিকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০২:০৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০২:০৬:০৪ পূর্বাহ্ন
ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ
ডিয়ারবর্ন, ১১ নভেম্বর : ফোর্ড মোটর কোম্পানির কারখানা থেকে কয়েক হাজার ডলার মূল্যের যন্ত্রাংশ চুরি করে ডেট্রয়েটের একটি অটো পার্টস ব্যবসার মাধ্যমে বিক্রির অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অপরাধের (ফেলোনি) অভিযোগ আনা হয়েছে। গত ১০ নভেম্বর তাঁদের আদালতে হাজির করা হয়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন ক্যান্টন টাউনশিপের বাসিন্দা ৩৫ বছর বয়সী উইসাম ফারাজ। তিনি ফোর্ড মোটর কোম্পানির সাবেক কর্মী। অন্য তিন অভিযুক্ত হলেন ২৫ বছর বয়সী আইমান কাহিল, ৩৬ বছর বয়সী ফিরাস কাহিল এবং ৬৩ বছর বয়সী বদর কাহিল। প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, কাহিল পরিবারের এই তিন সদস্যই ডিয়ারবর্নের বাসিন্দা।
চারজনের প্রত্যেকের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার একটি অভিযোগ এবং চুরি হওয়া মালামাল গ্রহণ ও গোপন করার পাঁচটি অভিযোগ আনা হয়েছে। ওয়েইন কাউন্টির প্রসিকিউটর কিম ওয়ার্দি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁদের সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এক বিবৃতিতে ওয়ার্দি বলেন, “অভিযুক্তরা অত্যন্ত বেপরোয়াভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। তাঁরা ফোর্ড মোটর কোম্পানির নতুন গাড়ি ও ট্রাকের যন্ত্রাংশ চুরি করে ইবে (eBay)-তে বিক্রি করতেন, যাতে নিজেদের পকেট ভারী করতে পারেন। এটি ছিল লাভজনক, নির্লজ্জ ও সম্পূর্ণ বেআইনি কর্মকাণ্ড।”
কর্তৃপক্ষের অভিযোগ, ২০২৫ সালের মার্চ ও এপ্রিল মাসে পাঁচটি পৃথক ঘটনায় উইসাম ফারাজ ডিয়ারবর্নে অবস্থিত ফোর্ড মোটর কোম্পানির ‘রুজ প্ল্যান্ট’ (Rouge Plant) থেকে ৮০ হাজার ডলারেরও বেশি মূল্যের গাড়ির যন্ত্রাংশ চুরি করেন। পরে তিনি এসব যন্ত্রাংশ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গ্রিনফিল্ড রোড ও ওয়েস্ট শিকাগো স্ট্রিটে অবস্থিত ‘স্টারটেক অটো পার্টস’ (Startec Auto Parts)-এর বিভিন্ন শাখায় সরবরাহ করেন।
অভিযোগ অনুযায়ী, কাহিল পরিবারের সদস্যরা চুরি করা যন্ত্রাংশগুলো স্টারটেকের ব্যবসাপ্রতিষ্ঠান এবং অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে বিক্রি করেন। ফোর্ড কারখানা থেকে কোন কোন যন্ত্রাংশ চুরি করতে হবে, তা আইমান কাহিলই ফারাজকে বলে দিতেন বলে প্রসিকিউটরদের অভিযোগ।
আইমান কাহিল ও উইসাম ফারাজের মধ্যে হওয়া একটি কথোপকথনের রেকর্ডিংয়ে শোনা যায়, কাহিল ফারাজের কাছে কত টাকা পাওনা রয়েছে, তা জানতে চান। জবাবে ফারাজ বলেন, ‘২ হাজার ২৫০ ডলার’। এরপর তাঁদের মধ্যে গাড়ির হেডলাইট ও নতুন এয়ারব্যাগ নিয়ে আলোচনা হয়।
চুরির ঘটনা শনাক্ত হওয়ার পর ফোর্ড কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করে এবং বিষয়টি ডিয়ারবর্ন পুলিশকে জানায়।
তদন্তের অংশ হিসেবে ডিয়ারবর্ন পুলিশ ছদ্মবেশে স্টারটেক অটো পার্টসের বিভিন্ন শাখা থেকে একাধিকবার কেনাকাটা করে। ২০২৫ সালের ৫ মে তদন্তকারীরা স্টারটেকের বিভিন্ন কার্যালয় এবং সন্দেহভাজনদের বাড়িতে অভিযান চালান।
এরপর এক বছরেরও বেশি সময় ধরে তদন্তকারীরা নজরদারি ক্যামেরার ফুটেজ, ইলেকট্রনিক যোগাযোগ, আর্থিক নথিপত্র এবং উদ্ধার করা হাজার হাজার গাড়ির যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষা করেন। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতেই মামলার অভিযোগপত্র প্রস্তুত করা হয়।
গত ১০ নভেম্বর ডিয়ারবর্নের ১৯তম ডিস্ট্রিক্ট কোর্টে শুনানিকালে বিচারক স্যাম সালামি অভিযুক্ত উইসাম ফারাজের জন্য ২ লাখ ডলার এবং কাহিল পরিবারের প্রত্যেক সদস্যের জন্য ১ লাখ ডলার করে বন্ড নির্ধারণ করেন।
মামলার বিচারিক কার্যক্রম চলাকালে অভিযুক্তদের ফোর্ডের কোনো স্থাপনা কিংবা স্টারটেকের কোনো ঠিকানায় যাওয়া বা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অভিযুক্তদের পরবর্তী শুনানির তারিখ আগামী ২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য

ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য