আমেরিকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি

আটলান্টিক সিটিতে বেঙ্গল  ক্লাবের দুর্গাপূজা পুনর্মিলনী

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ১২:৩৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ১২:৩৭:১৬ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে বেঙ্গল  ক্লাবের দুর্গাপূজা পুনর্মিলনী
আটলান্টিক সিটি, ১২ নভেম্বর : নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের উদ্যোগে সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে শারদীয় দুর্গাপূজা-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাতে ক্লাবের নিজস্ব ভবনে এ আয়োজন করা হয়।
আটলান্টিক সিটির ২৭২১ আর্কটিক অ্যাভিনিউতে অবস্থিত বেঙ্গল ক্লাবের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ছিল সুধী সমাবেশ, শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা, সম্প্রীতির আড্ডা এবং পূজার ঐতিহ্যবাহী খাবারের আয়োজন।
দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হলেও প্রবাসী বাঙালিদের মধ্যে উৎসবের আমেজ ও আনন্দের রেশ রয়ে গেছে। সেই আনন্দ ও স্মৃতি ভাগাভাগি করে নিতে বেঙ্গল ক্লাবের এ পুনর্মিলনী আয়োজন প্রবাসী বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়।
প্রবাসজীবনে দেশের উৎসবের আমেজ কিছুটা ভিন্ন। পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরও উৎসবের আনন্দ ধরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
জয় গোপাল রায়ের গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে বাদল বাড়ৈর সঞ্চালনায় কথামালায় অংশ নেন হেলাল হাসান, পিন্টু রয়, উত্তম দাশ, কাঞ্চন চৌধুরী, বন‍্যা উত্তম কর্মকার, অশোক সেন, বিদ্যুৎ দাশ, মনির হোসেন, শাহরু রাজা চৌধুরী, অপরাজিতা সরকার ও রানা কবিরসহ অনেকে।
বুধবারের এ আয়োজনে প্রবাসী বাঙালিরা একত্রিত হন। পুরোনো বন্ধু, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কুশল বিনিময়, স্মৃতিচারণ এবং আনন্দ-আড্ডায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জামান রুকু, মাসুম বাউল, রীতা চৌধুরী, অনির্বাণ দত্ত, এম আই কায়সার, নিলয় দাশ রাজ, আসিফ আনোয়ার, হেলাল হাসান, সুহেল আহমেদ, দীপংকর মিত্র, শ্যামলী রায় ও ত্রিসন্ধ্যা দত্ত। শিল্পীদের সংগীত পরিবেশনার সময় শ্রোতারা নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। এ ছাড়া তবলার লহরিতে আনন্দধ্বনি পরিবেশন করেন রাজু চৌধুরী।
আয়োজকেরা বলেন, “দুর্গাপূজার মাধ্যমে যে আনন্দ ও একতার চেতনা তৈরি হয়েছে, সেই চেতনাকে আরও দৃঢ় করা এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের উদ্দেশ্য।”
এ ধরনের আয়োজন প্রবাসে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাঙালির উৎসব, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বেঙ্গল ক্লাবের সভাপতি রানা কবির, সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ, পুনর্মিলনী আয়োজন কমিটির চেয়ারম্যান জয়দেব কর্মকার, আহ্বায়ক মৃদুল চক্রবর্তী এবং সমন্বয়ক বাদল বাড়ৈ ও অপরাজিতা সরকার পূজা পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রকৃত সাংবাদিক কারা, তালিকা করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

প্রকৃত সাংবাদিক কারা, তালিকা করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী